মমতাকে ভবানীপুরেই হারাব, তৃণমূল তিন অঙ্কে পৌঁছতে পারবে না! দাবি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বলেন, বাংলায় পরিবর্তন চাই। তা হলো বিজেপিকে হঠানো। বিধানসভায় বিজেপিকে গোল্লা বা শূন্য করে দেবেন বলেও চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের দলনেত্রী।

যার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন আরও একবার।

আজ বিধানসভায় তুমুল হই-হট্টগোলের সময় বিজেপির পাঁচ বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা, মিহির গোস্বামী ও অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়। ধ্বস্তাধ্বস্তিতে অসুস্থ হয়ে পড়া শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষকে হাসপাতালে পাঠানো হয়। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আজ যা হলো তার নিন্দা করি। এই তানাশাহী, স্বৈরাচারী রাজত্বের পতন হবে বলে বিশ্বাস করি। আজ স্বৈরাচারীদের বিরুদ্ধে বিজেপি বিধায়করা যেভাবে লড়াই চালালেন তাতে আরও একবার প্রমাণিত বাংলার ২ কোটি ২৭ হাজার ভোটার প্রকৃত লোকদের জনপ্রতিনিধি করেই বিধানসভায় পাঠিয়েছেন।

শুভেন্দু আরও বলেন, বিরোধী দলনেতা সাসপেন্ড, ফলে মমতার বক্তব্যের সময় তাঁকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিকল্পনা করেছিল। রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের প্রোটেকশন দিয়ে, বাংলা, বাঙালির অস্মিতার কথা বলে আইপ্যাকের বুদ্ধিতে ভাষার নামে গোল করে চলে যাবে ভেবেছিল। ১০ গোল খাইয়ে আমরাই ওঁকে বাড়ি পাঠিয়েছি। ১৪ বছর ৫ মাসে এমন বিরোধিতার সামনে পড়েননি মুখ্যমন্ত্রী। এলওপি বাইরে থাকলেও আজ ৬৪ জন বিজেপি বিধায়ক যেভাবে এলওপির ভূমিকা নিয়েছেন তাতে কৃতজ্ঞতা জানাই।

শুভেন্দু জানান, শঙ্কর ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্কিম ঘোষের দুটি স্টেন্ট বসানো বুকে, তিনিও হাসপাতালের পথে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা সকলের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। বলেছেন, লড়তে রহো। ন্যাশনাল বিজেপিও আমাদের সাপোর্ট করছে।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, যে ভাষায় দেশভাগের জন্য বিজেপিকে দায়ী করে, বিজেপি সম্পর্কে বিচারধারাকে আক্রমণ করেছে, মুসলিম তোষণ করতে গিয়ে, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বাঁচাতে গিয়ে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহ, মোদীকে চোর বলেছেন! যে ভাষা শুনতে হলো তা মানতে পারি না। মোদী একটি পদবি। এই পদবির লোকজন গুজরাতে বেশি। সারা বিশ্বে আছেন, বাংলাতেও আছেন। মোদী চোর বলায় রাহুল গান্ধীর মেম্বারশিপ গিয়েছিল। ফলে বিএনএসের ধারা অনুযায়ী এফআইআর করতে বলব চোর মমতার বিরুদ্ধে। চাকরি চোর মমতা, জেলে যাবে মমতা স্লোগানও দেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী বিধানসভায় বিজেপিকে শূন্য করার যে ডাক দিয়েছেন তা নিয়ে শুভেন্দু বলেন, উনি নন্দীগ্রামে হেরেছেন। ভবানীপুরে হারবেন। ওঁর ভাইপোর কোম্পানি তিন অঙ্ক পেরোবে না। মমতাকে ভবানীপুরেই হারাব। ওঁকে বলব মেটিয়াব্রুজে যাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+