Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'চিঠিতে ঘুরিয়ে এনআরসির কথা বলা হয়েছে', মমতার মন্তব্যে পালটা মামলার হুঁশিয়ারি শুভেন্দুর

আবার কাগজ খোঁজা হচ্ছে! কিছুতেই এনআরসি করতে দেব না বাংলায়। এমনটাই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। আর সেখানেই এনআরসি প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পালটা এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন বিরোধী দলনেতা।

প্রশাসনিক প্রধান বলেন, আবার আমাদের চিঠি পাঠানো হয়েছে। যেখানে একাধিক সীমান্ত এলাকার নাম রয়েছে। শুধু তাই নয়, ওই চিঠিতে ঘুরিয়ে এনআরসির কথা বলা হয়েছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কোনও ভাবেই এনআরসি বাংলায় আমি করতে দেব না বলে মন্তব্য তাঁর। মুখ্যমন্ত্রী বলেন, কোনও কাগজ না থাকলেও বিদেশি বানিয়ে দেবে আপনাকে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই বিষয়ে অসমের প্রসঙ্গ তুলে আনেন মমতা।

মমতার মন্তব্যে পালটা মামলার হুঁশিয়ারি শুভেন্দুর
Photo Credit: শুভেন্দু অধিকারী/ফেসবুক

বলেন, যেমনটা অসমে হয়েছে। তবে এই কাজ আমি এখানে করতে দেব না। ভরসা রাখার কথা বলেন মানুষকে। তবে সবাইকে ভোটার কার্ডে নাম রাখার জন্যে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আধার কার্ড ১০ বছর অন্তর আপডেট করতেও পরামর্শ দেন তিনি। বলেন, ভোটার তালিকায় নাম থাকাটা জরুরি। না হলে ওরা বলতে পারে। আর তাই সবাইকে বলুন ভোটার তালিকাতে নাম রাখতে। এমনকি ঠিক সময়ে আধার কার্ড আপডেট করার কথাও বলেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ১০ বছর অন্তর যেভাবে আপডেট করতে হয় তা করতে হবে।

মমতার মন্তব্যে পালটা মামলার হুঁশিয়ারি শুভেন্দুর
Photo Credit: শুভেন্দু অধিকারী/ফেসবুক

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোট আসলেই বিভেদের রাজনীতি বিজেপি করে। তবে এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। আজ বৃহস্পতিবার ময়নাতে একটি মিছিলে যোগ দেন তিনি। আর সেখানেই মুখ্যমন্ত্রীর এনআরসি মন্তব্যে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেখানে তিনি বলেন, ভয় দেখানো হচ্ছে। মুসলিম সম্প্রদায়কে ভয় দেখিয়ে আগেরবার ভোট নিয়েছিল। কিন্তু বাংলায় কোথায় ডিটেনশন ক্যাম্প? পালটা প্রশ্ন ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। আর এরপরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ডিটেনশন ক্যাম্প না দেখতে পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করব।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রেড রোডে ইদের বিশেষ প্রার্থনা থেকে এনআরসি নিয়ে মানুষকে আশ্বাস দেন। বলেন, বাংলায় কোনও ভাবেই এনআরসি হবে না। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর আজ ফের একবার মালদহের সভা থেকে এনআরসি নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+