প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সাফল্যে ভয়! দু'টি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিতে ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়ে বাংলায় দু'টি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা বলেছেন, পশ্চিমবঙ্গে এক কোটি তেইশ লক্ষ একাত্তর হাজার বাইশটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে বেছে নেওয়ায় ভীত মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি অভিযোগ করেছেন, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা থেকে তিনি রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা বিশ্লেষণ করার পরে তিনি পশ্চিমবঙ্গে প্রকল্পটি বন্ধ করার জন্য প্রশাসনের অপব্যবহার করছেন।

বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রথম পর্যায়ের তথ্য দিয়ে বলেছেন, মোট সংযোগ আটকোটির মধ্যে বাংলায় সংযোগ পেয়েছিলেন অষ্টআশি লক্ষ আট হাজার দুশো পঁচাত্তর। যা মোট সংযাগের ১১ শতাংশ।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এখনও পর্যন্ত সংযোগ পাওয়া দ্বিতীয় পর্যায়ের তথ্য দিয়ে বিরোধী দলনেতা বলেছেন, দেশে মোট সংযোগ পেয়েছেন দু'কোটি ছয় লক্ষ ছত্রিশ হাজার নম্বই। এই হিসেব আট জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সংযোগ নিয়েছেন পঁয়ত্তিশ লক্ষ বাষট্টি হাজার সাতশো সাতচল্লিশ। যা মোট সংযোগের ১৭.২৬ শতাংশ। তিনি বিষয়টি নিয়ে মুখ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।
Mamata Banerjee is scared. Scared of the fact that 1,23,71,022 (One Crore Twenty three Lakhs Seventy one Thousands and Twenty two) households in WB have opted for Pradhan Mantri Ujjwala Yojana (PMUY).
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 16, 2024
She has been depriving the people of WB from availing the benefits of Central… pic.twitter.com/IvnrQs4QUi
শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুষ্ঠু বাস্তবায়নের জন্য জেলাশাসককে চেয়ারম্যান করে জেলাস্তরের উজ্জ্বলা কমিটি গঠন করা হয়েছিল দেশের বিভিন্ন রাজ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে এই প্রকল্পের বাস্তবায়নে সেই চেয়ারম্যানের কোনও ভূমিকাই ছিল না।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা নিয়ে প্রধান বিরোধী বিজেপি কিংবা বিরাধী দলনেতা বারে বারে দাবি তুললেও, রাজ্য সরকার সেই দাবিতে কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে সেখানে প্রতিটি পরিবারকে সুবিধা দেওয়া হয়, সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পে সেই সুবিধা নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications