Suvendu Adhikari: দিঘায় জগন্নাথের মন্দির হচ্ছে না, মিথ্যাচার মমতার! সরকারি নথি দেখিয়ে সরব শুভেন্দু

Suvendu Adhikari: দিঘায় জগন্নাথদেবের মন্দির হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই পাল্টা এমন দাবি করলেন শুভেন্দু অধিকারী।

শুধু মুখেই দাবি করেননি শুভেন্দু। বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা সরকারি নথি দেখিয়ে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন মমতাকে।

Suvendu Adhikari

শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য ৩২৮০ জন পুলিশকর্নী নিয়োজিত, আইপিএস থেকে সিভিক ভলান্টিয়ার মিলিয়ে। এভাবেই তানাশাহী, একনায়কতন্ত্র চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের ঐক্য দেখে তিনি আতঙ্কিত।

শুভেন্দুর কথায়, সুপ্রিম কোর্টের রায়ের পর বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় অযোধ্যায় রাম মন্দির হয়েছে। তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসার রিপু সক্রিয় হয়েছে। উনি ভাবছেন সব ক্রেডিট নরেন্দ্র মোদী নিয়ে নেবেন। তাই মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে।

মমতাকে বিঁধে শুভেন্দু বলেন, হিন্দু সংগঠনগুলির সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই। উনি সনাতনী সংস্কৃতি মানেন না। ইদে রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে যান। আমরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ইদের শুভেচ্ছা জানাই। কিন্তু উনি গিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দলকে দাঙ্গাবাদ বলেন।

শুভেন্দুর দাবি, অযোধ্যায় রাম মন্দির তৈরি দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকার বলতে উনি একজনই। হিডকো কাজের জন্য যে বরাত দিয়েছে সেই ওয়ার্ক অর্ডারেই লেখা আছে, দিঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র হচ্ছে। কোনও সরকার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। মুখ্যমন্ত্রী ভণ্ডামি, মিথ্যাচার করছেন।

এরপরই শুভেন্দু বলেন, চার ধামের এক ধাম পুরী ধাম। নকল করবেন না। হিন্দুরা আপনাকে এই অধিকার দেয়নি আপনাকে। কেদার, বদ্রীর নকল হয় না। শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টানো যায় না। অভিনন্দনকে শুভনন্দন করা গেলেও পুরী ধামের বদল করা যায় না। কোত্থেকে এ সব করার সাহস পান!

কলকাতায় ইসকনের কার্যকর্তা রাধারমন দাসেরও সমালোচনা করেন শুভেন্দু। বলেন, ওঁর বাংলাদেশ নিয়ে বচন শোনা যায়। চৈতন্যদেব পুরী ধামে গিয়েছিলেন কয়েকবার। তাঁর বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন শ্রীল প্রভুপাদ। অথচ মুখ্যমন্ত্রী যখন পুরী ধামের অপমান করলেন তার সাক্ষী থাকলেন রাধারমন দাস। এই দুর্ভাগ্য রাখার জায়গা নেই।

শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার টাকা, ক্ষমতা, পুলিশ নিয়ে কী করতে পারে তার প্রমাণ দেখা যাচ্ছে। আমরাও বলছি, আপনি যা বলেছেন
তা করে দেখুন। ওডিশা নয়, বাংলা থেকে আওয়াজ উঠবে । পুরী ধামের নকল মানব না। সরকারি টাকায় ধর্মীয় অনুষ্ঠান হয় না। আপনি মন্দির বানালে টাকা হিন্দুরাই দিত।

কালীঘাট নিয়ে মমতার দাবি খণ্ডন করে শুভেন্দু বলেন, উনি নাকি কালীঘাটের মন্দির বানিয়েছেন। স্কাইওয়াকের চলছে। সেটা পরিষেবার জন্য হতেই পারে। চূড়ায় সোনা লাগানো হচ্ছে, সেটা সরকারি টাকায় নয়। একটি কর্পোরেট সংস্থার কর্তার পুজো দিতে এসে সিএসআরে ৫০ কোটি টাকা দেওয়ার কথা বলেছিলেন। আপনার ক্রেডিট কোথায়? আপনি পৃথিবীতে আসার আগে এই মন্দির তৈরি হয়েছে।

শুভেন্দু বলেন, অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারে ছিলেন বলে দিঘা তমলুক রেলপথ হয়েছে। উদ্বোধক ছিলেন নীতীশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতি ভোলানোর চেষ্টা করছেন। চৈতন্যদেব ও পুরী ধামের অপমান করছেন। ছাব্বিশে হিন্দুরা আপনাকে ভোট দেবেন না। আপনি ভেজাল হিন্দু। হিন্দুবিরোধী। হিন্দুদের ঐক্য দেখে আতঙ্কে এ সব করে বেড়াচ্ছেন ভণ্ডামির মুখোশ পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+