Suvendu On Mamata's Scam: ১২০ কোটি টাকার চুরি-দুর্নীতিতে যুক্ত মমতা! 'ডিম্ভাত' চটকানোর হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu On Mamata's Scam: সরাসরি মুখ্যমন্ত্রী চালু করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট ঘোষণার ঠিক আগেই। এতে যে ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল তা দিদিকে বলো-র বলে দাবি ছিল বিজেপির।
যদিও নির্বাচন কমিশন বিতর্কের মধ্যেই জানায়, এই ফোন নম্বরটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে রাজ্য সরকার। যদিও সেই সরাসরি মুখ্যমন্ত্রী নিয়েই এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

আজ কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরুর আগে আয়োজিত সভামঞ্চ থেকেই শুভেন্দু ঘোষণা করেছিলেন, আগামী মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি-দুর্নীতির নথি সামনে আনবেন। স্বরাষ্ট্র দফতর থেকে ১২০ কোটি টাকার চেক দেওয়া হয়েছে আইপ্যাককে। সব তথ্য-প্রমাণ তাঁর কাছে রয়েছে দাবি শুভেন্দুর। যদিও সেই দাবিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল।
আজ বিজেপির মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়েছিলেন, বুকের পাটা থাকলে যেন মিছিল পুলিশ আটকাতে আসে। যদিও দেখা গেল, বিনা বাধাতেই কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হলো বিজেপির। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে, কীভাবে পুলিশি অনুমতি ছাড়াই সফল হলো মিছিল?

শুভেন্দু ধর্মতলায় দাঁড়িয়ে বলেন, পরশুর ডিম্ভাত চটকে যাবে। কয়েকটি কর্মসূচি সেরে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করব। সব নথি রয়েছে। দেখিয়ে দেব, কীভাবে ওয়েবেলকে দিয়ে টেন্ডার করিয়ে ১২০ কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে। সরাসরি মুখ্যমন্ত্রীর টেন্ডার দুর্নীতিতে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত। যুক্ত রয়েছেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাও।
শুভেন্দু এদিন বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলের জোটের নাম ইন্ডিয়া রাখাকে কটাক্ষ করে বলেন, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম রেখেছিল। তাই বলে কি তারা ভারতীয় ছিল। বেঙ্গালুরুতে রাষ্ট্রবিরোধীরা বৈঠক করেছেন। ইয়েচুরিকে পেয়ে মমতা আরও বেশি চুরি করবেন বলেও কটাক্ষ শুভেন্দুর।
মণিপুরে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানো প্রসঙ্গে কাঁচকলা দেখানোর ইঙ্গিত করে শুভেন্দু বলেন, অশ্বডিম্ব। ২১ জুলাই রাজ্যের বিভিন্ন ব্লকে বিডিও অফিসে জনগণ তালা ঝোলাবেন বলেও দাবি শুভেন্দুর। তিনি বলেন, বিডিওরা পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের হয়ে ভোট লুঠ করেছেন।












Click it and Unblock the Notifications