দেউলিয়া মমতার সরকার ঘুরপথে জনগণকে লুট করছে! 'প্রমাণ' তুলে ধরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার ঘুরপথে জনগণকে লুট করছে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গঙ্গাসাগর মেলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খণ্ডন করতে প্রমাণও তুলে ধরেন। বিরোধী দলনেতা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রতিদিন বড় বড় দাবি করছে, গঙ্গাসাগর মেলার জন্য বড় বড় পরিষেবা দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার এর খরচ বহন করছে।
কীভাবে বড় পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়, সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, সরকারের দাবি বাস্তবতা থেকে অনেক দূরে। তিনি কটাক্ষ করে বলেছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে। গঙ্গাসাগর মেলায় যাওয়া ভক্তদের থেকে লঞ্চের যে ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে, তা স্বাভাবিকের থেকে বহুগুণ বেশি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা বলেছেন, দেশের বিভিন্ন অংশ থেকে ভক্তরা এসেছেন। তাঁদের কোনও উপায় নেই। তাঁদের কাছ থেকেই অর্থ তোলা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা সাধারণ সময়ের ভাড়া এবং মেলার সময়ের ভাড়া তুলে ধরেছেন। যেমন নামখানা থেকে বেনুবন যেতে সাধারণ সময়ের ভাড় ৪০ টাকা, কিন্তু মেলার সময় ভাড়া ৮৫ টাকা। যা দ্বিগুণের বেশি।
The Bankrupt WB Govt is arm twisting the common people to earn big bucks.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 17, 2024
Every day tall claims are being made that the WB Govt is providing top notch facilities at the Ganga Sagar Mela and how maximum services are provided free of cost with the State Govt bearing the expenses.… pic.twitter.com/9lU3oY7LE1
কচুবেড়িয়া থেকে লট নম্বর আটে যেতে সাধারণ সময়ের ভাড়া নয় টাকা। কিন্তু মেলার সময়ের ভাড়া ৪০ টাকা। যা প্রায় সাড়ে তিনগুণ বেশি। সব মিলিয়ে একেকজন যাত্রী পিছু ৭৬ টাকা বেশি আদায় করছে সরকার। সাধারণভাবে ৫০ লক্ষ মানুষ ভেসেলের সুবিধা নিয়েছেন ধরে নিয়ে হিসেব করলে সরকার ৩৮ কোটি টাকা আয় করছে বলে দেখিয়েছেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ, দেউলিয়া রাজ্য সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে পরিণত হয়েছে। এর আগে সরকারের টেট পরীক্ষায় ফি বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আগে যেখানে টেট পরীক্ষার খরচ ছিল ১০০ টাকা। সেখানে গত ডিসেম্বরে সেই ফি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে। এখানে পরীক্ষার ফি ৪০০ গুণ বৃদ্ধি করা হয়েছে।
৩,০৯,০৫৪ পরীক্ষার্থীর কাছ থেকে সরকার পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার টাকা আয় করেছে। তিনি কটাক্ষ করে বলেছে, শিক্ষক নিয়োগের জন্য হওয়া পরীক্ষার সঙ্গে বাস্তবের নিয়োগের কোনও সম্পর্ক নেই। কারণ এটা ছিল সরকারের একটি বার্ষিক অনুশীলন।












Click it and Unblock the Notifications