Suvendu Adhikari: শাহের সঙ্গে বৈঠকে বাংলার পরিত্রাণের আভাস, অভিষেককে 'শুভনন্দন' শুভেন্দুর

Suvendu Adhikari: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক সেরে আজ কলকাতায় ফিরলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মন্তব্যে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা।

সাংবাদিকদের শুভেন্দু বললেন, আপনারা বৈঠকের ছবিও পাবেন না। বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি। বাংলার মানুষ পরিত্রাণ পাবেন।

Suvendu Adhikari: শাহের সঙ্গে বৈঠকে বাংলার পরিত্রাণের আভাস

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আমেরিকা যেতে চেয়েছিলেন। কিন্তু আদালত থেকে সবুজ সঙ্কেত মেলেনি। ইডি-ও ছাড়পত্র দেয়নি। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, বিষয়টি নিয়ে আমার মাথাব্যথা নেই। ওঁর শ্যালিকা অভিযুক্ত। তিনি গত বছর সেপ্টেম্বরে দেশ ছেড়েছেন। এখনও আসেননি। উনিও সপরিবারে পালাতে চাইছেন। শুভনন্দন রইল। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি দেখছে।

সিবিআইয়ের প্রশ্ন মানিক ভট্টাচার্য এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ। শুভেন্দু মানিকের পলিগ্রাফ টেস্টের দাবি জানান। ফিরহাদ হাকিম আজ মানবিকার কমিশনকে কটাক্ষ করেছেন। শুভেন্দুর পাল্টা কটাক্ষ, পুর নিয়োগের তদন্ত নিয়ে সিবিআই যত এগোচ্ছে ততই পুরমন্ত্রী ভুল বকছেন। এই প্রলাপ, বিলাপ আগামী দিনে আরও বাড়বে।

দুই ২৪ পরগনা ও নদিয়ায় পুর নিয়োগ দুর্নীতি সবচেয়ে বেশি বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, কামারহাটি থেকে শুরু করে ৭০টি পুরসভায় চাকরি চুরি হয়েছে। পুরসভাগুলির চেয়ারম্যান ও নিয়োগে যুক্ত আধিকারিকদের হেফাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।

Suvendu Adhikari: শাহের সঙ্গে বৈঠকে বাংলার পরিত্রাণের আভাস

কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচনের কমিশনের বক্তব্যকে আমল না দিয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য, মাতাল রাজীব সিনহা মুখ্যমন্ত্রীর লিখে দেওয়াই হলফনামা দাখিল করছেন, তিনি বিরোধী দলনেতার বক্তব্যকে খণ্ডন করবেন। তবে সিভিক ভলান্টিয়ার দিয়ে যে ভোট হয়েছে, সেটা টিভি ক্যামেরা, সাদা চোখে দেখা গিয়েছে।

কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, বঙ্গে নারী শক্তি নাবালিকারা অসুরক্ষিত এবং অত্যাচারিত। আজ বিধানসভায় বিজেপির মহিলা বিধায়করা ব্যাপক প্রতিবাদ করেছেন। মহিলা মোর্চা শ্যামবাজারে ৪৮ ঘণ্টার অবস্থান করছেন, কাল সেখানে আমি নিজে যাব। নারী সুরক্ষা কমিশন এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মালদার ঘটনা নিয়ে কৈফিয়ৎ চাওয়া হয়েছে।

কাল বিধানসভায় রাজ্যের বেহাল আইনশৃঙ্খলার কথা তুলে ধরে বিজেপি মুলতুবি প্রস্তাব আনবে। শুভেন্দু বলেন, পঞ্চায়েতের কথা বললে স্পিকার আদালতে বিচারাধীন বিষয়ের যুক্তি দেবেন। উনি কী বলবেন সেটা জানি। তাই আইনশৃঙ্খলার বিষয় নিয়ে সরব হব। ডেঙ্গু হিসেবে রাজ্যে পরিস্থিতি ভয়ঙ্কর, মন্তব্য শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+