Suvendu Adhikari: তৃণমূল প্রার্থীদের বাড়িতে মনোনয়ন পত্র হোম ডেলিভারি হচ্ছে, ফের বিস্ফোরক শুভেন্দু

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মনোনয়ন পত্র এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ট্যুইট করে এমনই বিস্ফোরক দািব করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী গতকাল একটি ভিডিও টুইট করেছিলেন তাতে দেখা গিয়েছিল বাঁকুড়ার শালতোড়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিডিও অফিস থেকে গোছাগোছা মনোনয়ন পত্র নিয়ে যাচ্ছেন। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Shuvendu Adhikary

রবিবার সেই ভিডিওর রেশ ধরেই টুইট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে না। বিডিও অফিসে মনোনয়ন পত্র নিতে িগয়ে তুমুল হয়রানি শিকার হচ্ছেন তাঁরা। দীর্ঘ সময় বিডিও অফিসে দাঁড় করিয়ে রাখা হচ্ছে তাঁদের।

আবার কখনও দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার পর বলা হচ্ছে যে সময় ফুরিয়ে গিয়েছে। অর্থাৎ কাজের সময় শেষ হয়ে গিয়েছে পরের দিন আসুন। নানা অজুহাত দিয়েছে বিরোদী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিডিও অফিসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মচারিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Shuvendu Adhikary

যদিও এই ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে শাসক দল। এমনকী বাঁকুড়ার ভিডিও ভুয়ো বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মনোনয়ন জমা নিয়ে এদিকে জেলায় জেলায় অশান্তির খবর আসছে। একাধিক জায়গায় মনোনয়ন জমা নিয়ে অশান্তির পরিস্থিতি তৈারি হয়েছে। শাসক দলের প্রার্থীদের সঙ্গে বিরোধী দলের প্রার্থীদের প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে। আবার কোথাও কোথাও শাসক দলের অন্দরেই মনোনয়ন জমা নিয়ে বিদ্রোহ দেখা দিচ্ছে ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা শেষ হওয়ার আগেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। মনোনয়ন জমা ভোটের দিন ঘোষণার পরের দিন থেকেই। ভোটের ফল ঘোষণা হবে ১১ জুলাই। এত কম সময়ের মধ্যে পঞ্চায়েত ভোট করানো নিয়ে বিরোধীরা সরব হয়েছে। শাসক দল পরিকল্পিত ভাবে ভোট ঘোষণা করিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে আদালতে মামলাও করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+