Suvendu Adhikari: কবে গ্রেফতার শাহজাহান শেখ? সত্যিটা ফাঁস করলেন শুভেন্দু

সন্দেশখালি নিয়ে ফের বিস্ফোরক শুেভন্দু অধিকারী। এবার শাহজাহান শেখ নিয়ে মুখ খুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় জািনয়েছেন পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শাহজাহান শেখ।গতকাল বেড়মজুর থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে। একজন প্রভাবশালীর মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশ রফা করেছে তার সঙ্গে। জেলে পাঁচতারা হোটেলের আরামে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন শাহজাহান শেখকে নিয়ে। তিনি দাবি করেছেন গতকাল রাতে ১২টার সময় বেড়মজুর থেকে শাহজাহান শেখকে নিয়ে আসা হয়েছে। পুলিশের নিরাপদ কাস্টডিতে রয়েছেন সন্দেশখালির বাঘ। জেলে শাহজাহান শেখকে পাঁচতারা হোটেলের আরামে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমনকী তাঁকে মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

Suvendu Adhikari

যাতে বেশিদিন শাহজাহান শেখকে জেলে থাকতে না হয় সেকারণে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তাঁর জন্য বেড তৈরি রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শাহজাহান শেখ যে সন্দেশখালিতেই ঘুরে বেড়াচ্ছেন সেকথা আগেও বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শাহজাহান শেখ যে সন্দেশখালিতেই রয়েছেন সেকথা আগেও বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ইডির উপর হামলার পরে সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা, নিরাপদ সর্দাররা দাবি করেছিলেন শাহজাহান শেখকে সন্দেশখালিতেই রয়েছেন। তিনি সন্দেশখালির বাঘ সবসময় তাঁর দেখা পাওয়া যায় না। গ্রামবাসীরা নিজেরাও বারবার দাবি করেছিলেন শাহজাহান শেখ সন্দেশখালিতেই রয়েছেন। পুলিশ ইচ্ছে করে তাঁকে গ্রেফতার করছে না।

শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আদালতের স্থগিতাদেশের কারণেই শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। তারপরের দিনই সন্দেশখালি নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় শাহজাহান শেখকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। আজ অর্থাৎ বুধবার আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেেছন, ইডি-সিবিআই-রাজ্য পুলিশ যেকেউ গ্রেফতার করতে পারে শাহজাহান শেখকে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এভাবে পালিয়ে থাকতে পারে না।

ইডির উপরে হামলার ৫৫ দিন পার হয়ে গিয়েছে। তারপরেও গ্রেফতার হননি শাহজাহান শেখ। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে শাহজাহান শেখকে। তার ২ দিন পার হয়ে গিয়েছে। তাহলে কি কুনাল সত্যিই তৃণমূল কংগ্রেসের নিরাপদ আশ্রয়ে রয়েছেন সন্দেশখালির বাঘ। কবে হবে বাঘবন্দি সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+