Suvendu Adhikari: গুলি-বোমা-গুণ্ডারাই এখন তৃণমূলের সঙ্গী, সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে বিস্ফোরক শুভেন্দু

শাহজাহানের গড়ে কাঁড়ি কাঁড়ি অস্ত্র উদ্ধার। বিদেশি অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। এই ঘটনা নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন গুলি-বোমা-গুণ্ডারাই এখন তৃণমূলের সঙ্গে রয়েছে। সংখ্যালঘুরাও তৃণমূলের সঙ্গে নেই।

শাহজাহানে জেলে রয়েছে। তারপরেও তার এলাকা থেকে এই বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে আগে থেকে খবর পেয়েই সিবিআই সকালে সন্দেশখালির এই এলাকায় তল্লাশি শুরু করে। দ্বিতীয় দফার ভোট যখন চলছে রাজ্যে তখন সন্দেশখালিতে বিপুল অস্ত্রের ভান্ডার উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে।

Suvendu Adhikari

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবু তালিব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মাটি খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে বিপুল পরিমান বিদেশি অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। প্রায় ১০টি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। এছাড়াও বিপুল পরিমান বোমা এবং প্রচুর কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। শাহজাহান শেখ না থাকলেও কীভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জেলে রয়েছেন সন্দেশখািলর বাঘ শাহজাহান শেখ। তারপরেও কীভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। তাতে বিদেশি অস্ত্রও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। কোথা থেকে এই অস্ত্র এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পরেও কীভাবে এতো অস্ত্র এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক প্রশ্ন ঘোরা ফেরা করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালি সীমান্তবর্তী এলাকা। সেখানে কোথা থেকে বিদেিশ অস্ত্র আসে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিতে যে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে তিনি আর সেখানে থাকেন না বলে জানিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে কে বা কারা মেঝের মধ্যে অস্ত্র পুঁতে রেখে গেল তা নিয়েও প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+