রেসিডেন্স কাম অফিসে তল্লাশি! মমতার সরকারের পুলিশের নাম বদলে দিলেন শুভেন্দু অধিকারী
রেসিডেন্স কাম অফিসে তল্লাশি! মমতার সরকারের পুলিশের নাম বদলে দিলেন শুভেন্দু অধিকারী
রবিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) অফিসে তল্লাশি চালায় পুলিশ। যা নিয়ে তোলপাড় হয় রাজনৈতিক মহল। রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, রবিবার যেখানে তল্লাশি চালানো হয়েছি, তা শুধু বিধায়কের অফিস নয়, তিনি সেখানে থাকেনও। রবিবারের তল্লাশি নিয়ে তিনি রাজ্য পুলিশকে তীব্র কটাক্ষ করেছেন।

রেসিডেন্স কাম অফিস
শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পুলিশের তল্লাশি নিয়ে রবিবারেই জানিয়েছিলেন, পুলিশ যেখানে তল্লাশি চালিয়েছে, সেটা শুধু তাঁর অফিস নয়, সেখানে তিনি থাকেন। পরিষ্কার কথা রেসিডেন্স কাম অফিস। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে, তাই কিছু করা যাবে না। তবে পুরো বিষয়টি তিনি সাধারণ মানুষের ওপরে ছেড়েছেন।

রাজ্য পুলিশের নাম মমতা পুলিশ
রাজ্যে বিরোধী দলনেতা রাজ্য পুলিশের অতিসক্রিয়তার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের নাম তিনি দিয়েছেন মমতা পুলিশ। এর আগেও শুভেন্দু অধিকারীকে সিআইডির তরপে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে আদালতের নির্দেশে বিরত থাকতে হয় সিআইডিকে।

কটাক্ষ কুণাল ঘোষের
তবে রবিবারের বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, তদন্ত করতে গিয়েই তল্লাশি চালানো হয়েছে। এব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। আইনের কোথাও তদন্তের দরকার আছে বলেই তল্লাশি চালানো হয়েছে বলেও মন্তব্য করেন কুণাল। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ক্যামেরার সামনে কাগজে মুড়ে কী সব নেওয়ার পরেও এফআইআর-এ নাম থাকলেও ধরেনি সিবিআই। সব জায়গায় তো একই অভ্যাস চলে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী এজেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্তে গিয়েছিল পুলিশ
রবিবার বিকেলের দিকে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বিধায়ক কার্যালয় তথা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন শুভেন্দু অধিকারী। পুলিশের সেই তল্লাশিতে তমলুক মহকুমা পুলিশের সঙ্গে ছিল নন্দীগ্রামের পুলিশও। তল্লাশির সেই ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, কোনও রকমের খবর না দিয়ে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই, ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে মমতার পুলিশ নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে।
জানা গিয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করা মেঘনাদ পালের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ সমবায় ব্যাঙ্কে জাল নথি দিয়ে চাকরি করছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরে তল্লাশি চালিয়েও কাউকে না পেয়ে পুলিশ যায় বিধায়ক কার্যালয়ে।












Click it and Unblock the Notifications