রাজ্যে বিজেপির ভোটের হার বেড়ে হবে ৪৮.১%, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
রাজ্যে বিজেপির ভোটের হার বেড়ে হবে ৪৮.১%, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (shyama prasad mukherjee) জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। শহরে বিজেপির সদর দফতরে বিশেষ অনুষ্ঠান ছাড়াও রেডরোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু তৃণমূলকে (trinamool congress) চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।

শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গ ভারতে থাকতে পারত না
এদিন রোড রোডে শ্যামাপ্রসাদের মূর্তি মালা দেওয়া পরে প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ইনি না থাকলে পশ্চিমবঙ্গ ভারতে থাকতে পারত না। তিনি বলেন, অন্য সকলের মতো আমাদের সবাইকে বাংলাদেশ কিংবা ইসলামিক পাকিস্তানের অধিবাসী হতে হত। বিরোধী দলনেতা বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পুজো করতেই হবে।

বিজেপির কর্মসূচিতে পুলিশের আচরণের নিন্দা
শুভেন্দু অধিকারী সোমবার বিজেপির কর্মসূচিতে পুলিশের আচরণের নিন্দা করেন। মিহির গোস্বামীকে দেখি তিনি বলেন, বাইপাস হয়েছে, পায়ে ভাঙা রয়েছে। সেই পরিস্থিতিতেও পুলিশ তাঁর ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন মিহির গোস্বামীর বুকে গুঁতো মারা হয়েছে। পুলিশের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত সোমবার রাতেই শুভেন্দু অধিকারী এমএলএ হস্টেলে গিয়ে মিহির গোস্বামীর সঙ্গে দেখা করেছিলেন।

বিজেপির ভোট বেড়ে হবে ৪৮.১ শতাংশ
শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, ১৭ মে নিজাম প্যালেসে তৃণমূলের অভিযানের দিন এই পুলিশ কোথায় ছিল। তখন কোথায় ছিল কোভিড প্রোটোকল, লকডাউন। তিনি কটাক্ষ করে বলেন, নিজাম প্যালেসে দুধেল গাইদের নিয়ে যখন নাচছিলেন, তখন কোথায় ছিল পুলিশ। বিরোধী দলনেতা বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে ১৭ মে আর ৫ জুলাইয়ের ছবি দুটো পাশাপাশি রেখে তুলনা করুন। তিনি আরও বলেন, লোক দেখছে, তাঁদের ওপরেই ছেড়ে দিন। বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটের হার ৩৮.১ শতাংশ। মোদীজির নির্বাচন হলে তা বেড়ে ৪৮.১ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীও
এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর আদর্শ দেশের লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর জীবনকে ভারতের অগ্রগতির প্রতি উৎসর্গ করেছিলেন। তিনি নিজেকে প্রতিষ্ঠিত স্কলার এবং বুদ্ধিজীবী হিসেবে আলাদা করে চিহ্নিত করতে পেরেছিলেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের









Click it and Unblock the Notifications