নন্দীগ্রামে প্রথমবার ভোট দান শুভেন্দুর, বাইকে চেপে ভোট দিয়ে বিজেপি প্রার্থীর কোন কটাক্ষ মমতাকে

নন্দীগ্রামে প্রথমবার ভোট দান শুভেন্দুর, বাইকে চড়ে ভোট দিয়ে বিজেপি প্রার্থীর কোন কটাক্ষ মমতাকে

নন্দীগ্রামের ভোটার হয়ে এদিন সকাল সকাল নিজেরর বুথ নন্দনায়কবাড় স্কুলের বুথে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে তিনি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে নন্দীগ্রামে তাযঁর যে বাড়ি সেখানে আসেন। তারপরই তিনি সোজা চলে যান নিজের বুথে।

 নন্দীগ্রামের ভোটার ও শুভেন্দুর স্ট্র্যাটেজি

নন্দীগ্রামের ভোটার ও শুভেন্দুর স্ট্র্যাটেজি

হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোট লড়াইয়ের আগেই কেন হলদিয়া থেকে সরে নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু, তার উত্তর আগেই দিয়েছেন বিজেপি প্রার্থী। জানিয়েছিলেন যে সকাল সকাল তিনি নিজে বেরিয়ে পড়বেন ৫২-৫৩ টি বুথে নজরদারিতে। আর সেই মতোই এদিন অধিকারী পরিবারের এই সন্তানকে দেখা যায় সকাল সকাল নিজের ভোটদান পর্ব সেরে ফেলতে।

বাইকে চড়ে শুভেন্দুর ভোট দান

বাইকে চড়ে শুভেন্দুর ভোট দান

প্রসঙ্গত, বাইকে চড়ে এদিন সকালে শুভেন্দু অধিকারী ভোট দিতে পৌঁছে যান নন্দননায়কবাড় বুথে। প্রসঙ্গত, এই বুথ বাম জমানার একটি দাপুটে বুথ বলে পরিচিত। আর সেখানেই শুভেন্দু এদিন সকালে বাইকের পিছনে সওয়ারি হয়ে ভোট দিতে যান।

জয়ের বিশ্বাসী আত্মবিশ্বাসী

জয়ের বিশ্বাসী আত্মবিশ্বাসী

'মানুষকে বিশ্বাস করি। নন্দীগ্রামের মানুষের ওপর বিশ্বাস আছে আমার।' এই বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, একটি বুথে সমস্যা ছাড়া আর সেভাবে কোনও অভিযোগ নেই তাঁর। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু।

নন্দীগ্রামে তৃণমূলের বাইক বাহিনী

নন্দীগ্রামে তৃণমূলের বাইক বাহিনী

এদিকে, এদিন সকাল থেকেই নন্দীগ্রামে দাপট দেখিয়েছে তৃণমূলের বাইক বাহিনী। এমনই অভিযোগ বিজেপির। নন্দীগ্রামের ১ নম্বর বুথে এদিন বাইক বাহিনীর দাপট নিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে সেভাবে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মমতাকে 'আন্টি' সম্বোধন

মমতাকে 'আন্টি' সম্বোধন

তৃণমূলকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে রুখতে বলেন শুভেন্দু। 'আন্টি' বলে মমতাকে সম্বোধন করেন শুভেন্দু। তিনি জানান, উন্নয়নের স্বার্থে ভোট হবে। শুভেন্দু জানিয়ে দিলেন ৮০ টি বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি। দাবি শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+