সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারীরা, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
সন্দেশখালি যেতে আর কোনও বাধা থাকল না শুভেন্দু অধিকারীদের৷ সোমবার কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। সে কারণেই এবার বিনা বাধায় বিজেপি বিধায়করা সন্দেশখালি যেতে পারবেন৷
সোমবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাঁদের বাস আটকে দেওয়া হয়। উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে শুভেন্দু অধিকারীরা গেলে। এছাড় সন্দেশখালি এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। এই কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আজ সেই আবেদনে মামলা হয়। এছাড়াও সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির বিরুদ্ধে মামলা হয়েছিল। সেটিও বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এদিন শুনানি হয়।
গোটা সন্দেশখালি এলাকা জুড়ে কেন ১৪৪ ধারা জারি রয়েছে? সেই প্রশ্ন করেছিলেন বিচারপতি। রাজ্য তেমন কোনও বিশেষ কারণ দেখাতে পারেনি। ১৪৪ ধারা জারির জন্য কোনও বিশেষ উপযুক্ত এলাকা দেখানো যায়নি। সেই কারণে কলকাতা হাইকোর্ট ১৪৪ ধারা সন্দেশখালি থেকে তুলে নিতে বলেছে।
এক্ষেত্রে সশস্ত্র পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে সন্দেশখালি এলাকায়। এছাড়াও কিছু পকেট এলাকায় আরও নজরদারির কথাও বলা হয়েছে। ফলে আর সমস্যা থাকল না বিরোধীদের সন্দেশখালি যেতে। প্রসঙ্গত,সিপিএম, বিজেপি, কংগ্রেস তিন রাজনৈতিক দলকেই সন্দেশখালি যেতে দেওয়া হয়নি।
এদিন বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করা হচ্ছে। তাই শুভেন্দু অধিকারীদের করা মামলার আর কোনও গ্রহণযোগ্যতা নেই। শুভেন্দু অধিকারীরা সন্দেশখালি যেতে পারবেন। সেজন্য ওই মামলার আর কোনও গ্রহণযোগ্যতা নেই।
সোমবার সায়েন্স সিটির কাছে বিজেপি বিধায়কদের বাস আটকে দিয়েছিল পুলিশ। সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে কেন কলকাতায় তাদের বাস আটকানো হল? সেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারীরা।
চার ঘণ্টার বেশি সময় ধরে বাসের মধ্যেই ছিলেন বিজেপি বিধায়করা। ১৫ তারিখ ফের তাঁরা সন্দেশখালি যাবেন। এই কথা জোর গলায় বলেছিলেন শুভেন্দু। তাহলে কি ফের মুখ পুড়ল রাজ্য প্রশাসনের? প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications