ত্রিপুরার ফলে চাঙ্গা বঙ্গ বিজেপি! 'ফ্যাসিস্ত তোলামূল পার্টি' বললেন শুভেন্দু, রাজ্যজুড়ে উদযাপন ঘোষণা সুকান্তের

ত্রিপুরার ফলে চাঙ্গা বঙ্গ বিজেপি! 'ফ্যাসিস্ত তোলামূল পার্টি' বললেন শুভেন্দু, রাজ্যজুড়ে উদযাপন ঘোষণা সুকান্তের

ত্রিপুরায় জয়জয়কার বিজেপির। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হতেই একের পর এক জায়গাতে এগিয়ে যাতে থাকে বিজেপি। আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। লড়াই হয়েছে আগরতলা কর্পোরেশনের ৫১টি আসনেও। আজ রবিবার সকাল থেকে প্রত্যেকটি আসনেই ভোট গণনা শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা শুরু হয়। একের পর এক কেন্দ্রের ফল সামনে আসতেওই গেরুয়া আবির খেলতে শুরু করে দেন সে রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপির জয়জয়কার!

বিজেপির জয়জয়কার!

আগরতলা পুরসভার ৫১টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়ী বিজেপি। আগরতলা কর্পোরেশনে ধারে কাছে দাঁড়াতে পারেনি বিরোধীরা। একের পর এক পঞ্চায়েত দখল বিজেপির। অভাবনীয় এই ফল সামনে আসার পর থেকেই ত্রিপুরা জুড়ে অকাল উতসব। কোথাও বাজি ফাটছে তো কোথাও আবার গেরুয়া আবির খেলাতে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। ত্রিপুরায় বিজেপির এহেন জয়ের পরেই চাঙ্গা বঙ্গ বিজেপি শিবির। বিপ্লব দেবকে শুভেচ্ছাবার্তা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার।

সান্ত্বনা পুরস্কার পেয়েছে

সান্ত্বনা পুরস্কার পেয়েছে

সামনেই কলকাতা পুরসভা নির্বাচন। আর তার আগে ত্রিপুরা পুর নির্বাচনে বিজেপির জয়ে আশার আলো দেখছেন বিজেপি নেতারা। ত্রিপুরায় বিজেপির জয়জয়কারের পরেই বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেবকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, বিজেপির কাজের উপর, উন্নয়নের উপর আস্থা রেখেছেন ত্রিপুরার মানুষ। আর সেই কারনে বিপ্লব দেব ও ত্রিপুরা বিজেপিকে অভিনন্দন। একই সঙ্গে বাংলার শাসকদলকে আক্রমন করে বলেন,


তৃণমূল অনেকদিন চেষ্টা করছিল। সান্ত্বনা পুরস্কার পেয়েছে।
শুধু তাই নয়, সাংসদ বলেন, এই রাজ্যের পিলারে নো ভোট টু বিজেপি বামপন্থীরা লিখেছেন। কিন্তু কার স্বার্থে?? কাকে সুবিধা দিতে? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির। তবে

ত্রিপুরার জয়কে বাংলায় উদযাপন করবে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গাতে উদযাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

'ফ্যাসিস্ত তোলামূল পার্টি'

আক্রমন শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ট্রেন্ড সামনে আসার পরেই টুইট তাঁর। বিপ্লব দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধী দলনেতা লিখেছেন, 'পুরভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। বাংলার দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে একেবারে মুছে দেওয়ার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।' শুধু তাই নয়, টুইটে বাংলার শাসকদলকে 'ফ্যাসিস্ত তোলামূল পার্টি' বলেও তিব্র আক্রমণ বিরোধী দলনেতার।

অনেকদিন লড়াই করছিল তৃণমূল!

ত্রিপুরাতে ভালো ফল করবে না তৃণমূল। এখান থেকে লোক ভাড়া করে নিয়ে গিয়ে কি ভোট করানো যায়? গণনা শুরু হতেই আক্রমণ শানিয়ে ছিলেন দিলীপ ঘোষ। আর ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত তিনি। দিলীপ ঘোষ বলেন, ত্রিপুরার সজাগ জনতার প্রতি আমার অভিনন্দন। অনেকদিন লড়াই করছিল তৃণমূল, মানুষ নিরাশ করেনি। একটা আসন পেয়েছে। ভবিষ্যতে ভাল কাজ করুন। তবে সেখানে গিয়ে তৃণমূল হিংসা রাজনীতি করেছে বলে তোপ বিজেপি সাংসদের।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+