মমতাকে কটাক্ষ করতে গিয়ে মুখ ফসকে সুনীতাকে 'সোনিয়া' বললেন শুভেন্দু? ভিডিও ভাইরাল করছে তৃণমূল!

গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা এখন সুনীতা উইলিয়ামস। ছোট থেকে বড় সবার মুখে মুখে 'ভারতের অগ্নিকন্যা'র নাম। বিশ্বজুড়ে তাঁর নামে চলছে ধন্য ধন্য। সেখানে নামের গেঁড়োয় তোলপাড় বাংলার রাজনীতি। শুভেচ্ছা জানাতে গিয়ে বুধবারই নাম বিভ্রাট করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যা নিয়ে একেবারে কটাক্ষের ঝড়! মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে হাতিয়ার করে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। করা হচ্ছে ভাইরাল।

যদিও এক্ষেত্রে পিছিয়ে নেই শাসকদল তৃণমূলও। নাম বিভ্রাটে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটেছেন তা পাল্টা প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করা হচ্ছে তাঁর বক্তব্যের ভিডিও। যেখানে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, ''আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম। সুনীতা উইলিয়ামসের নাম বদল করে, তার পদবি বদল করে সুনীতা চাওলা করে দিয়েছে'।

Suvendu Adhikari

যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে সেই ভিডিও শেয়ার করে অনেকেই লিখছেন, মুখ্যমন্ত্রী নয়, মুখ ফস্কে বলে ফেলেছেন...সেই একই ভুল তো করলেন বিরোধী দলনেতাও। এমনকী তৃণমুলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও বিরোধী দলনেতার ওই ভিডিও শেয়ার করা হয়েছে। আর তা শেয়ার করে লেখা হয়েছে, ''সোনিয়া উইলিয়ামস নাকি সুনিতা ইউনিয়ন? নামের গোলকধাঁধায় ফেঁসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!''। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিতর্কের সূত্রপাত কোথায়?

বুধবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "সুনীতা উইলিয়ামসের নাম বদল করে সুনীতা চাওলা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর পর এবার সুনীতা চাওলা বলেছেন। বিধানসভায় সুনীতা চাওলা বলেছেন। গুজরাটি হঠাও চালাচ্ছেন মমতা। পদবীই বদলে দিয়েছেন। কিচ্ছু জানেন না মুখ্যমন্ত্রী। বাঙালি হিসেবে লজ্জিত। মুখ্যমন্ত্রী আগে ক্ষমা চান।" আর এহেন মন্তব্য করতে গিয়েই বিরোধী দলনেতার মুখ ফস্কে 'সনিয়া উইলিয়ামস' বলে ফেলেন।

বলে রাখা প্রয়োজন, বুধবার বঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে।" এহেন বক্তব্য রাখতে গিয়ে কল্পনা চাওলার প্রসঙ্গও তোলেন।

মমতা বলেন, ''। কল্পনা চাওলাও গেছিল। ফিরতে পারেনি। স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশ যানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটায় আসলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলাদের যেটা হয়। সেই জন্য এতগুলো মাস তাদের আটকে থাকতে হয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+