হিসেব দেবেন ২৪-এর নির্বাচনে! বৃহস্পতিবার শক্তিপ্রদর্শনের ডাক শুভেন্দু অধিকারীর

দলের নেতাকে গুলি করে খুনের ঘটনায় ময়নায় যেভাবে সারাদিন প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা কর্মীরা তাতে খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি জেলায় তৃণমূলের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল পূর্ব মেদিনীপুর থেকে পুরোপুরি সাফ হয়ে যাবে বলেও দাবি করেছেন তিনি।

দলের নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার তাঁর উপস্থিতিতে ময়না ব্রিজ থেকে তিনমাথা পর্যন্ত হাজার হাজার মানুষ মিছিল করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। স্পষ্টত তিনি বলেছেন, বৃহস্পতিবার তিনি জনগণকে নিয়ে শক্তিপ্রদর্শন করবেন। বৃহস্পতিবারের কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

suvendu adhikari

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন পরিবারের অমতে পুলিশ সুপার অমরনাথ জোর করে ময়না তদন্ত করিয়েছেন। সেই রিপোর্ট এগিন আদালতে দাখিল করেছেন সরকারি আইনজীবী। তিনি এদিনও অভিযোগ করেছেন, এই রাজ্যের পুলিশ পিসি-ভাইপোর নির্দেশ ছাড়া কোনও কাজ করে না। এক্ষেত্রেও তাই হয়েছে। তিনি বলেন পশ্চিমবঙ্গে মরেও শান্তি নেই।

বিরোধী দলনেতা বলেন ময়নার বাগচা থেকে বিজেপি এগিয়ে রয়েছে সাড়ে এগারো হাজার ভোটে। তিন্তু তমলুক লোকসভা আসন পিসি-ভাইপোর হাতে তুলে দিতে পুলিশ সেখানে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। দলের নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে হত্যার পরে তা বাড়ির লোকেদের দিয়ে সনাক্ত না করিয়ে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ তিনি করেছেন।

mamata banerjee

তাঁর বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের করা মানহানির মামলা প্রসঙ্গে বলেন, চেয়ার পাকা করতেই এই কাজ করেছেন বিনীত গোয়েল। তবে পুরো বিষয়টি তিনি বুঝে নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁকে ১৭ হাজার টাকা ফাইন দিতে হয়েছে।

abhishek banerjee

তিনি এদিন খাদ্য ভবনে কর্মীদের বদলির বিরুদ্ধে হওয়া আন্দোলনকে কোনও দল না দেখে সমর্থন করার কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন সরকার বদলির মাধ্যমে দমনপীড়ন চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বালির বাঁধ দিয়ে এ-জিনিস রোধ করতে পারবেন না। পুরো তছনছ হয়ে যাবে।

শুভেন্দু অধিকারী এদিন ফের একবার তৃণমূলকে আঞ্চলিক দল বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এই দল ভবিষ্যতে উঠে যাবে। তিনি বলেন, ভাইপোর নির্দেশে পুলিশ সুপার যে মিথ্যার অনুসরণ করছেন, তা আর চাপা থাকছে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে দুই মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির থেকে সরানো প্রসঙ্গে বলেন, হয়ত সময় বেশি লাগবে। তবে এদের জেলে যেতেই হবে। সময়ই তা বলে দেবে। বলেছেন বিরোধী দলনেতা। এদিন তিনি স্বল্প সময়ে নোটিশে কোলাঘাটে সাংবাদিক সম্মেলনে হাজির হওয়ার জন্য সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+