Abdus Sattar: প্রাক্তন সিপিএম বিধায়ক আবদুসকে মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ মমতার! তৃণমূলের নয়া নামকরণ শুভেন্দুর
Abdus Sattar: তৃণমূলে যোগ দিচ্ছেন আমডাঙার প্রাক্তন সিপিএম বিধায়ক আবদুস সাত্তার? সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা (সংখ্যালঘু) হিসাবে তাঁকে নিয়োগ (Abdus Sattar Chief Advisor Minority Affairs) করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। আর তা সামনে আসার পরেই আবদুসের তৃণমূলে যোগ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
বিরোধীদের দাবি, শাসকদলের পতাকা হাতে নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা (সংখ্যালঘু) শুধু নন, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদেও প্রাক্তন সিপিএম বিধায়ককে (Abdus Sattar) নিয়োগ করা হয়েছে।

ফলে এখন থেকে তিনি (Abdus Sattar) একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। সামনেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে। তাৎপর্যপূর্ণ ভাবে নৈহাটি বিধানসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ একটা এলাকা আমডাঙা। যেখানে এখনও আবদুস সাত্তারের বড় ভূমিকা আছে বলে মত রাজনৈতিকমহলের।
আর সেই কারণে ভোটের মুখেই প্রাক্তন বাম বিধায়ককে (Abdus Sattar) প্রশাসনিক বড় পদ দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভোট মিটলেই সরকারি ভাবে তৃণমূলে সাত্তার যোগ দেবেন বলেও খবর। আর এই প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে তিনি লিখছেন, তৃনমূলকে দমবন্ধকর পরিস্থিতি থেকে বের করে আনার জন্য, সনাতনী ভোট ভাগ করে জিতিয়ে দেওয়ার জন্য এবং আরজি কর কাণ্ডের পর আন্দোলনকে ভুল পথে চালিত করার জন্য, ইন্ডিয়া জোটের শরিক হিসেবে প্রাক্তন বাম সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আব্দুল সাত্তারকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা পদ দিচ্ছেন। শুভেন্দুর কথায়, 'TMC - Trinamool Marxists Combo'।
অন্যদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। তাঁর দাবি, অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাফিয়ে উঠেছিলেন বোধ হয়। তাই ন্যায় নীতিহীন সুবিধাবাদী এই আত্মসমর্পণ। তবে এর কোনও প্রভাব পড়বে না। সৌম্য আইচ রায়ের কথায়, কংগ্রেস করতে শক্ত মেরুদণ্ড আর ত্যাগ-তিতিক্ষা লাগে। যেটা আমাদের হাজার হাজার কর্মী অনায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে প্রমাণ করেছেন।
বলে রাখা প্রয়োজন, আবদুস সাত্তার (Abdus Sattar)পেশায় অধ্যাপক। বামপন্থী রাজনীতি করে উঠে আসা। এরপর যদিও কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?










Click it and Unblock the Notifications