Suvendu Adhikari: “এরপরেও ঘুমোবেন?” মোথাবাড়িতে হিন্দু শূন্য করার ডাক দেওয়া হয়েছিল! বিস্ফোরক দাবি শুভেন্দুর
Suvendu Adhikari: মোথাবাড়ির আগেই পথে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ। এদিকে মোথাবাড়ি নিয়ে নন্দীগ্রাম থেকে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়িতে হিন্দুদের উপর বেছে বেছে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য শুভেন্দুর। মোথাবাড়িতে হিন্দু শূন্য করার ডাক দেওয়া হয়েছিল বলেও বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। নন্দীগ্রামে হিন্দুদের ফের এক হওয়ার আহ্বান শুভেন্দু অধিকারীর।
নন্দীগ্রামের নরসিংহপুর আশদতলায় সমবায় নির্বাচনে নির্বাচিতদের সংবর্ধনা জ্ঞাপন করে শুভেন্দু অধিকারী বলেন, "মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। শিবের মূর্তি লাগানো মোটরসাইকেল ভেঙেছে। হিন্দু গোয়ালাদের ছানার গাড়ি আটকেছে। নওদায় হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সংখ্যায় কম। এরপরেও ঘুমোবেন আপনারা?"

ভূপতিনগরে চণ্ডী মায়ের পুজোয় হামলা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। ভূপতিনগরে পুজোয় হামলায় ১০ জন হিন্দুর মাথাও ফেটে গিয়েছে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, "থানায় অবরোধ করেছে বিজেপি কর্মীরা, সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদ করছেন। বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে এখানে এসব চলছে। বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা।"
হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, "উঠুন, জাগুন, এই লড়াই অস্তিত্ব রক্ষার। আগে ৮৫ শতাংশ ছিলাম, এখন ৬৭ শতাংশ হয়ে গেছি আমরা।" সমবায় ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ আনলেন শুভেন্দু। তিনি বলেন, " সমবায়ে ভোট লুঠ করেছে তৃণমূল। যেদিন সরকার হবে, ১ ঘণ্টার মধ্যে সব পাল্টে যাবে। মোথাবাড়ি, নওদা দেখার পর কোনও হিন্দু লোক মমতাকে ভোট দেবে না।"
মমতার হিজাব পরার ধরন নকল করে শুভেন্দুর খোঁচা, "হিজাব পরে বয়ালে এসেছিল। মানুষ জয় শ্রী রাম বলেছে।" মমতাকে রাষ্ট্রবিরোধী বলেও খোঁচা শুভেন্দুর। বলেন, "ইংরেজদের শাসনের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। বলছেন ব্রিটিশ শাসনে ভালো ছিলাম আমরা। ভারতকে খাটো করার চেষ্টা করছেন।"
এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও প্রশংসা করলেন মোদী। বলেন, বন্যা, খরা, "বিপর্যয়ে যারা প্রথমে পৌঁছয় তারা হল আরএসএস। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় ৭০০ ইউনিট ব্লাড কয়েক ঘণ্টার মধ্যে দিয়েছে আরএসএস। সংঘের ইতিহাস যারা জানে না, তারা ছোট করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা।"












Click it and Unblock the Notifications