Suvendu Adhikari: “বাংলাদেশ নিয়ে কোণঠাসা মমতা,” নিশানা শুভেন্দুর; রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে তোপ

Suvendu Adhikari: বাংলাদেশ ইস্যুতে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতিও। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফেক ভিডিয়ো ছড়ানোর অভিযোগে বিধানসভায় দুষলেন বিজেপিকে (BJP)। আর বিধানসভার বাইরে তারই পাল্টা মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

শুভেন্দু বলেন, "বাংলাদেশে যে ঘটনা ঘটছে সব ভুল? একের পর এক হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভুল? গোশালায় ঢুকে গরু মারা হচ্ছে, ভুল? চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে, ভুল? আসলে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। তাই এখন এসব মন্তব্য করছেন।"

Suvendu adhikari

বাংলাদেশে মৌলবাদীদের কলকাতা দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে শুভেন্দু বলেন, "এসব কথার কোনও ভিত্তি নেই। আমরা যথেষ্ট শক্তিশালী। আমাদের সরকার মনে করলে এসব মোকাবিলা করা কোনও বিষয়ই নয়।" বাংলাদেশ নিয়ে কংগ্রেসের ভূমিকারও সমালোচনা করেন শুভেন্দু। অধীরকে সরিয়ে কংগ্রেস-তৃণমূল আঁতাত চলছে বলেও মন্তব্য করেন তিনি।

কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমবায় নির্বাচন ঘিরে বোমাবাজির ঘটে নন্দীগ্রামে। খুন হন তৃণমূল কর্মী। এপ্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, "ভাবা যায় এই রাজ্যের কি অবস্থা। সমবায় নির্বাচনেও আধা সাময়িক বাহিনীকে ব্যবহার করতে হচ্ছে।"

বিরোধী দলনেতা আরও বলেন, "এটা আমাদের চরম লজ্জা। গতকাল যেভাবে ওরা বোমাবাজি করেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সাংবাদিকরা পর্যন্ত আহত হয়েছেন। সমস্ত মাদ্রাসাতে পোলিং বুথ করা হচ্ছে যাতে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করা যায়। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আধা সাময়িক বাহিনী নামিয়ে ভোট করতে হবে। এটা সরকারের চরম লজ্জা।"

নন্দীগ্রামে তৃণমূল কর্মীর (TMC Worker death) মৃত্যুতে মমতার প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত প্রসঙ্গেও নিশানা শুভেন্দুর। বলেন, "উনি পাঠাতেই পারেন। এটা একেবারে পারিবারিক বিবাদ। তার থেকে খুন। এর সঙ্গে নন্দীগ্রামের রাজনীতির কোনো সম্পর্ক নেই।"

মুর্শিদাবাদে বোমা ফেটে (Murshidabad bombing) তিনজনের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু অধিকারী। কুলপিতে নমাজ পড়তে যাওয়ার সময় তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের ঘটনা প্রসঙ্গে ফের একবার আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা।

এদিন হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাবরি মসজিদ তৈরির ঘোষণা নিয়েও তোপ দাগেন শুভেন্দু। বলেন, "এটাই তো তৃণমূলের কৌশল। এরা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবে আর তাদের দলের বিধায়কদের দিয়ে বাবরি মসজিদ তৈরি করাবে। পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ এদের ধরে ফেলেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+