Suvendu Adhikari: "সেকু-মাকুরা তৃণমূলের বি টিম, ইচ্ছে করেই আটকাবেন না মমতা," যাদবপুর নিয়ে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: যাদবপুরকাণ্ডে (Jadavpur Case) একযোগে তৃণমূল ও বামেদের নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেকু-মাকুরা, মন্তব্য শুভেন্দুর। সেকু-মাকুরা তৃণমূলেরই (TMC) বি টিম, তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে পারবেন না বলেও তোপ শুভেন্দুর।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, "এঁদের কাজ নো ভোট টু মোদিজী, নৌ ভোট টু বিজেপি ক্যাম্পেইন করা। ওখানে জাতীয় পতাকা ওঠে না, জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। রামমন্দিরের উদ্বোধনের প্ল্যাকার্ড টাঙানো যায় না। নেতাজি, গান্ধীজির জন্মদিন পালন করা যায় না। হিন্দু পরিচয় দেওয়া যায় না, বন্দেমাতরম নিষিদ্ধ। মমতা এই জায়গাটা তৈরি করিয়েছেন।"

SUVENDU

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে পড়ুয়ার চাপা পড়ার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "এই সরকার পুলিশ নির্ভর। সেকু মাকুদের ডান্ডা দিয়ে শেষ করতে পারে সরকার। কিন্ত মমতা তা করবেন না।"

শুভেন্দু বলেন, "এরা আবার নো ভোট টু বিজেপি বলে। তাতে মমতার লাভ। আমার নিজের ভাইয়ের বিয়ে ছেড়ে সন্দেশখালিতে সতীর্থের মেয়ের বিয়েতে এসেছি। বাংলার মানুষ এমন সরকার তৈরি করুন, যা সুশাসন নিশ্চিত করবে।"

যাদবপুরকাণ্ডে উপাচার্যকে সরানোর দাবি তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, "ওদের কোনও উপাচার্যকেই পছন্দ নয়। ওনারা যেটা চান, সেটাই করতে হবে। মেরে ধরে জয়বাংলা বলতে হবে, পিসির ঢোল বাজাতে হবে। যে বাজাবেন না, তিনি খারাপ হয়ে যাবেন।"

আরজি কর কাণ্ডে ১১ জন পুলিশ আধিকারিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিনীত গোয়লকে ডেকে জেরার দাবি তুললেন শুভেন্দু। তিনি বলেন, "১০-১২টা পুলিশ কী বলবেন জানি না, কান ধরছেন না। বিনীত গোয়লের মোবাইলটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে ফোনে যা যা বলেছেন, ওরা তাই করেছে। মমতা কতবার কথা বলেছেন, সেই রেকর্ড বের করুন।"

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেগেছে তৃণমূল। এপ্রসঙ্গে পাল্টা শাসকদলকেই বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সর্বৈব মিথ্যে অভিযোগ। ঢপবাজ মমতা ব্যানার্জি। বিজেপি এলেই সন্দেশখালিতে নিয়ে এসে মিথ্যাশ্রী দেব আমরা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+