মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের ব্যাখ্যা করে শুভেন্দু বললেন, 'রাজতন্ত্রের সূচনা হল বাংলায়'

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন শুভেন্দু অধিকারী।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর! শুধু তাই নয়, প্রশাসনিক বৈঠক ঘিরেও প্রশ্ন তাঁর। আজ শনিবার বিজেপি নেতৃত্বের সঙ্গে সরলা মহেশ্বরী ভবনে একটি বৈঠকে যোগ দেন। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা।

আর সেই মঞ্চ থেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মডেল নিয়েও প্রশ্ন তোলেন নন্দীগ্রামের বিধায়ক।

রাজতন্ত্রের সূচনা

রাজতন্ত্রের সূচনা

বাংলার রাজতন্ত্রের সূচনা হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বলেন, এভাবে প্রশাসনিক বৈঠক উনি করতে পারেন না। তবে যেভাবে জেলাশাসক ৪২ জন সাংসদের মধ্যে সভাটা করেছেন তাতে মনে হচ্ছে রাজতন্ত্র শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। এমন অবস্থা আরব আমিরশাহী কিংবা ভুটানে দেখি। ক্ষমতা বহির্ভুতভাবে এই সভা করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, আমি বিরোধী দলনেতা হিসাবে মুখ্যসচিবের কাছে জানতে চাইব বাকি ৪১ জন সাংসদের জন্যেও এমন ব্যবস্থা হবে? এমনকি লম্পট বলেও আক্রমণ এদিন করেন বিরোধী দলনেতা। এমনকি সেফ প্যাসেজে দিল্লি ছিলেন বলেও তোপ তাঁর। তবে ওনার কথায় আমি কোনও উত্তর দেব না বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ব্রেক করেছেন মমতা

ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ব্রেক করেছেন মমতা

তবে বগটুই নিয়ে অভিষেকের মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, বগটুই-কাণ্ডে টাকা দেওয়া ভুল নয়। কিন্তু ভোট পরবর্তী হিংসাতে যে সমস্ত বিজেপি কর্মীদের খুন করা হয়েছে তাঁদেরকেও ক্ষতিপুরণ দেওয়ার দাবি জানান তিনি। তবে ভারত সরকার মিড ডে মিলের ১০০ শতাংশ টাকা দেয়। মিড ডে মিলের টাকা বিডিওর খাতে পরে থাকে। তাতে অনেক সুদ হয়। আর তা দিয়ে এমন অনুষ্ঠান করা যায় না বলে মন্তব্য বিজেপি নেতার। শুধু তাই নয়, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ব্রেক করেছেন। যেখান থেকে টাকা দেওয়ার কথা সেখান থেকে মুখ্যমন্ত্রী টাকা দেননি বলে তীব্র আক্রমণ। আর তা উচ্চ মাধ্যমিক পাস, অর্ধ শিক্ষিত বুঝতে পারিনি বলেও তোপ বিরোধী দলনেতার।

নাম না করে অভিষেককে শুভেন্দুর পরামর্শ

নাম না করে অভিষেককে শুভেন্দুর পরামর্শ

অন্যদিকে এদিন ফের একবার জব কার্ড নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। ৮০ লক্ষ জব কার্ডের লিংক কেন সরকার করল না তা নিয়েও প্রশ্ন তাঁর। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে বাড়ি তৈরি করে দেবেন বলে যে দাবি এদিন অভিষেক করেছেন তারও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। এমনকি ক্ষমতা থাকলে করে দেখানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে নাম না করে অভিষেককে শুভেন্দুর পরামর্শ, শান্ত এবং সংযত থেকে কথা বলুন।

 মডেল নিয়েও কটাক্ষ

মডেল নিয়েও কটাক্ষ

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দুর্গাপুরের সভায় আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে ভোট করানোর কথা বলেছি। কিন্তু ওনার মডেল কি? আর ব্যাখ্যা করে শুভেন্দু বলছেন, সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া। বিধানসভা ভবন ভাঙচুর করা। আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে গলায় দড়ি দেওয়া। কিন্তু আমরা ওই মডেলে বিশ্বাস করি না বলে এদিন মন্তব্য শুভেন্দু অধিকারীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+