শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দিতে বলেছেন? দলের অন্দরেই বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ' সব কা সাথ, সব কা বিকাশ।' এদিকে বাংলার বিরোধী দলনেতা বলছেন, " 'সব কা সাথ, সব কা বিকাশ' আর বলব না।" সায়েন্স সিটি অডিটোরিয়ামের মঞ্চে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। " জো হামারা সাথ, হাম উনকা সাথ"। নতুন এই স্লোগান দিয়েছেন তিনি।
আর সেই স্লোগান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান মানতে চাইছেন না শুভেন্দু অধিকারী? নতুন স্লোগান রাজ্যে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি? ভারতবর্ষের সব মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। সেখানে এমন এক পেশে স্লোগান কেন? সেই প্রশ্ন উঠেছে।

বাংলায় সংখ্যালঘু ভোট বিজেপি পায়নি। লোকসভা নির্বাচনে আসন কমেছে বিজেপির। বিধানসভা উপ নির্বাচনেও বিজেপি হেরে গিয়েছে। সেই হারের শোক চেপে বসে আছে? সে কারণেই কি শুভেন্দু এমন বক্তব্য রাখলেন? এমন প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলের একাংশ।
বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। এই বক্তব্য ঘিরে দলের অন্তরেই শুরু হয়েছে জলঘোলা। সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। রাজ্যে বিজেপির কাছে কেবল হিন্দুদের ভোট গিয়েছে। ধর্মীয় মেরুকরণ ইভিএম মেশিনে দেখা গিয়েছে। সেই কারণে বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী?
ধর্মীয় মেরুকরণ বাংলায় এভাবে প্রকাশ্যে দেখা গিয়েছে আগে? মেরুকরণের জন্য স্লোগানও বদলে ফেলে যায়? প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে। শুভেন্দুর বক্তব্যের বিরোধিতা করলেন বঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।
চার্লস বলেন, "এটা শুভেন্দুদার ব্যক্তিগত মত হতে পারে। পার্টির মত নয়। মোদীজির নেতৃত্বে 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগানে আমরা কাজ করছি। এই পার্টি লাইন থেকে সরছি না। ভোটের জন্য নয়। পিছিয়ে পরা মুসলিমদের কাছে সেবার জন্য যেতে বলেছেন মোদীজি।"
My statement is being taken out of context. I am clear that those who are Nationalists, stand for this Nation and Bengal, we should be with them. Those who don’t stand with us, work against the interest of Nation and Bengal, we need to expose them. Also, like Mamata Banerjee, we…
— Suvendu Adhikari (@SuvenduWB) July 17, 2024
এদিকে পরে নিজের কথার প্রেক্ষিতে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,
" আমাদের সরকারের যে স্লোগান 'সব কা সাথ সব কা বিকাশ' সেটা তেমনি আছে। রাজনৈতিক কর্মসূচি ছিল যেহেতু, এটা তাই আমি আমার বক্তব্য বলেছি। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে মেলাবেন না দয়া করে। শেষ লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি এ কথা বলেছি।"
শুভেন্দু অধিকারী আরও বলেন," মুসলিমরা বিজেপিকে ভোট দেননি। আমি আমার রাজনীতি দৃষ্টিকোণ থেকে বলেছি। এর সঙ্গে ভারত সরকারের উন্নয়নের, কাজের কোনও সম্পর্ক নেই।" এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্টও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications