মানিকতলা উপনির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচার, বিজেপি প্রার্থীর সঙ্গে পথে নামলেন শুভেন্দু-তাপসরা
আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। আগামীকালই শেষ হচ্ছে প্রচারের সময় তার আগে আজ অর্থাৎ ৭ তারিখ ছিল শেষ রবিবাসরীয় প্রচার। তাই শেষ রবিবাসয়ীর প্রচারে বিজেপি প্রার্থী হয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
রবিবার রথ । সেকারণে সকাল সকাল পথে নেমে প্রচারে সামিল হয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা। মানিকতলা উপনির্বাচনে শুভ রথযাত্রার দিন রবিবাসরীয় সকাল বেলায় ভারতীয় জনতা পার্টি দলীয় প্রার্থী কল্যাণ চৌবে সমর্থনে প্রচার সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়রা। অন্যদিকে এই কেন্দ্রে শাসক দল প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীকে।

রথযাত্রার কারণে সকাল সকালই প্রচার মিছিল করেন তাঁরা। প্রচার মিছিলেন সামিল হয়েছিলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত নেতা তাপস রায়ও। একসময়ে তিনি এবং শুভেন্দু দুজনেই সাধন পাণ্ডের হয়ে প্রচার করেছিলেন। এখন দুই নেতাই রয়েছেন বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির তেমন ভাল ফল করতে পারেনি। সেকরণে অনেকটাই মুষরে রয়েছে ন বিজেপির কর্মীরা। একাধিক জায়গায় অসন্তোষ ধরা পড়েছে।
বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যেই দলের একাংশের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন দলের একাংশের নেতাদের পরিকল্পনাতেই হারতে হয়েছে তাঁকে। মেদিনীপুর কেন্দ্র থেকে পরিকল্পনা করে তাঁকে সরানো হয়েছিল। এমনকী কুড়মিদেরও তাঁর বিরুদ্ধে পরিকল্পনা করে খ্যাপানো হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
দিলীপ ঘোষ কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন যে তাঁকে গত চার-পাঁচ বছর ধরে দলের কোনও বৈঠকে ডাকা হয় না। এমনকী দলের কর্মীদের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications