Pm Modi In West Bengal: তদন্ত দ্রুত শেষ করুন! বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রীকে আর্জি শুভেন্দু-সুকান্তদের

Pm Modi In West Bengal: ভোট পরিবর্তী হিংসা এবং পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা। তাতে আতঙ্কিত মানুষ। লোকসভা ভোটের আগে ভয়মুক্ত পরিবেশে প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। আজ শনিবার কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী।

আর সেই সভা থেকে বাংলার ৪২ টি আসনে বিজেপিকে জয়ের আহ্বান জানান তিনি (Pm Modi In West Bengal) । একই সঙ্গে সন্দেশখালি সহ একাধিক দুর্নীতিতে কড়া ভাষায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনকে আক্রমণ শানান নরেন্দ্র মোদী।

Pm Modi In West Bengal

তবে সভার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে নেন প্রধানমন্ত্রী (Pm Modi In West Bengal)। দীর্ঘ প্রায় ১৭ মিনিট দুজনের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান শুভেন্দু-সুকান্তরা। সূত্রের খবর, বাংলার পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল সরকারের হয়ে কাজ করছে। প্রশাসনিক নিরপেক্ষতা শূন্য হয়ে গিয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি নরেন্দ্র মোদীর কাছে তাঁরা জানান বলে খবর।

একই সঙ্গে দুর্নীতির যে সমস্ত তদন্ত বাংলায় চলছে তা যাতে দ্রুত শেষ করা যায় সেই আবেদনও প্রধানমন্ত্রীর কাছে সুকান্ত-শুভেন্দুরা রেখেছেন বলে জানা গিয়েছে। তবে বাংলার মানুষ আতঙ্কিত। ভোট পরিবর্তী হিংসা এবং পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস যেভাবে হয়েছে তাতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। লোকসভা ভোটের আগে সেই ভয়মুক্ত পরিবেশের প্রয়োজন আছে বলে এদিন প্রধানমন্ত্রীকে আপডেট দিয়েছেন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে বাংলায় বিজেপি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে তাতে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী করেছেন বলেই খবর। একজোট হয়ে লড়াই করলে ফল আসবে বলেও ওই বৈঠকে নরেন্দ্র মোদী দাবি করেছেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন।

যেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে নরেন্দ্র মোদীর সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি পোস্টের পাশাপাশি প্রধানমন্ত্রী লিখছেন, বিস্তারিত একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। বাংলার ভবিষ্যৎ মজুবুত করতে একজোট হয়ে কাজ করার কথাও লিখছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানিয়েছেন, সভার পর আলাদা ভাবে শুভেন্দু অধিকারী এবং আমাকে (পড়ুন-সুকান্ত মজুমদার) প্রধানমন্ত্রী ডেকেছিলেন। সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। তবে কি নিয়ে আলোচনা তা সংবাদমাধ্যমের সামনে বলা যাবে না বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও আগামীদিনে মানুষ অনেক কিছু দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+