অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা
বিধানসভায় বিক্ষোভ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বিক্ষোভ, স্লোগানিং করেন তিনি৷ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্য বিধানসভায় বিরোধীদের কন্ঠরুদ্ধ হয়ে রয়েছে। বিজেপি বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য বিজেপি দাবি জানায়। কিন্তু সেই সব দাবি রাখা হয় না। সরকার যে সব বিষয়কে আলোচনার জন্য রাখে, সেই সব বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়। স্পিকার বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দেন না। এই অভিযোগ বিজেপির।

এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অনাস্থা আনলেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা অনাস্থা আনেন। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ৫০ জন বিজেপি বিধায়ক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি পরিষদীয় দল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫০ জন বিজেপি বিধায়ক সচিবের কাছে গিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। মিছিল করে তাঁরা সচিবের ঘরে যান। স্পিকার তাঁর যথাযথ দায়িত্ব পালন করছেন না। পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেই এনেছেন বিজেপি বিধায়করা।
গতকাল সোমবার বিধানসভার ভিতরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নীতি আয়োগের বৈঠক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই দুই নিয়ে চর্চা চলছে। নীতি আয়োগের বৈঠক ঘিরে রাজ্য বিধানসভায় তৃণমূল, বিজেপি দ্বন্দ্ব দেখা যায়। মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। এই দাবি তৃণমূল তুলেছে। বিজেপি বিধায়করা দাবি করেছেন মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন।
তীব্র বাদানুবাদের মধ্যে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনা হল।
বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কদের কন্ঠরোধ করা হয় কেন? রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধীদের বলার সুযোগ নেই কেন? সেই স্লোগান বিধানসভায় তুলেছেন শুভেন্দু অধিকারী ও বিরোধীরা।












Click it and Unblock the Notifications