সিপিএম রাজ্যে ৫ শতাংশও ভোট পেতে পারে না! ৩০ বছরের অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ শুভেন্দুর

এতদিন আকারে-ইঙ্গিতে সিপিএম তথা বামফ্রন্টে আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সিপিএমকে নিয়ে সুর চড়ালেন তিনি। বুঝিয়ে দিলেন বিজেপি ও বামেরা কোথায় আলাদা। তাদের মধ্যে যে মিল হতে পারে না, তার কারণও দর্শালেন তিনি।

সিপিএম ৫ শতাংশের বেশি ভোট পাবে না

সিপিএম ৫ শতাংশের বেশি ভোট পাবে না

শুভেন্দু অধিকারীর সাফ কথা, কোনো বড় ভোটে সিপিএম ৫ শতাংশের বেশি ভোট পেতে পারে না। ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি বলতে পারেন, এই মুহূর্তে সিপিএমের কোনো জায়গা নেই। দু-একটা পঞ্চায়েত-পুরসভায় ভালো ফল হতেই পারে, কিন্তু বড় ভোটে সিপিএম লড়াইয়ে থাকবে না বলেই দাবি শুভেন্দুর।

বামেদের সঙ্গে কেন বিজেপি এক নয়

বামেদের সঙ্গে কেন বিজেপি এক নয়

শুভেন্দু অধিকারী বলেন, বামেদের সঙ্গে কেন বিজেপি এক হতে যাবে। বাম বর্তমান রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক। কারণ বামেরা আমতাতে ইনসাফ সভা করেন। কিন্তু মোমিনপুর, ইকবালপুরে ঘটনা ঘটলে তাঁরা যান না। শিবপুর ও রিষড়ার ঘটনায় বামেদের মুখ বন্ধ।

বামেরা নিজেদেরকে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ বলে

বামেরা নিজেদেরকে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ বলে

শুভেন্দুর কথায়, আসলে বামেরা নিজেদেরকে নাস্তিক বলে মনে করেন। সনাতনীদের বিরোধিতা করে তাঁরা প্রমাণ দেন যে, তাঁরা নাস্তিক। বামেরা নিজেদেরকে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ বলে প্রমাণ দেন সনাতনীদের বিরোধিতা করে। তা মানুষ মেনে নেবে না। তাই আজ সিপিএমের এই হাল।

সিপিএম আর প্রাসঙ্গিকতা ফিরে পাবে না

সিপিএম আর প্রাসঙ্গিকতা ফিরে পাবে না

শুভেন্দু বলেন, তৃণমূলের দলবদলু নেতা সুবোধ সরকার আর সিপিএমের নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সনাতনীদের আঘাত করেছেন। কিন্তু বিজেপির কোনো নেতাকে দেখবেন না কোনো ধর্মকে আঘাত করতে। তাই সিপিএম আর প্রাসঙ্গিকতা ফিরে পাবে না বাংলার রাজনীতিতে।

বাংলার শাসকদলের তুষ্টিকরণের রাজনীতি

বাংলার শাসকদলের তুষ্টিকরণের রাজনীতি

আর বাংলার শাসকদলও তুষ্টিকরণের রাজনীতি করে চলেছে। কোনো একটি বিশেষ ভোটব্যাঙ্ক নিশ্চিত করার জন্য হিংসার আশ্রয় নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাঙ্গা বাধাতে প্ররোচনা দিচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলে নিশানা

শুভেন্দু বলেন, সাগরদিঘি উপনির্বানে হারের পর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তার পাশ থেকে সরে যেতে শুরু করেছে, এই আশঙ্কা করে চলে যাওয়া ভোটব্যাঙ্ক ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকে আশ্রয় করেছেন। মঙ্গলবার সেই মর্মেই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী বলে নিশানা করলেন শুভেন্দু।

কোনো বড় ভোটে এক হতে পারে না বাম ও বিজেপি

কোনো বড় ভোটে এক হতে পারে না বাম ও বিজেপি

শুভেন্দু এদিন নো ভোট টু মমতা আওয়াজ তুলে বলেন, বাম-বিজেপি কিন্তু এক নয়। কোথাও কোথাও দু-একটা জায়গায় নিচুতলায় তারা জোটবদ্ধ হতে পারে। তবে কোনো বড় ভোটে এক হতে পারে না বাম ও বিজেপি। কেননা বামফ্রন্ট বা বিজেপি সম্পূর্ণ ভিন্ন। বামেরা রাজ্যে অপ্রসাঙ্গিক।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+