Suvendu Adhikari: লিমিট ক্রস করছেন বিডিওরা! ভোটার লিস্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির, কী বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: এতদিন ভোটার লিস্টে বিজেপির কারচুপির অভিযোগ তুলে গলা ফাটাচ্ছিল তৃণমূল। আর এবার তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ভোটার লিস্টে বিভাজনের রাজনীতি করার অভিযোগ আনল বিজেপি। সোমবার সাংবাদিক সম্মেলনে এনিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিডিওদের দিয়ে হিন্দু ভোটারদের ডেকে ডেকে নাম কাটানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।

পরিবর্তে বাংলাদেশি ভোটারদের নাম তোলা হচ্ছে বলে অভিযোগ। সাদা কাগজ দিয়ে ভোটার লিস্টের আবেদন পত্র গৃহীত হচ্ছে বলে অভিযোগ বিজেপির। শুভেন্দু বলেন, "হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটতে চায় মমতা। কারণ বারবার তাদের ভোটে প্রত্যাখ্যান হতে হয় তাঁকে। সাব শেখ, আনসারুল্লার জঙ্গি বাংলাদেশি ভোটার। লাভলি খাতুন বাংলাদেশি ভোটার প্রমাণিত হয়েছে।"

suvendu adhikari

বিডিওদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, "কৃষ্ণনগরের বিডিও লিমিট ক্রস করছেন। মনোজ পন্থের নির্দেশে এই কাজ করা হচ্ছে। তাঁকে অবিলম্বে সরাতে বলব কমিশনকে। হিন্দু ভোটারদের ডিস্টার্ব করছেন কৃষ্ণনগর -২-এর বিডিও। অন্যদিকে বাগদার বিডিও ডেকে ডেকে হিন্দু ভোটারদের বলছেন, বাংলাদেশি নন প্রমাণ করুন।" হিন্দু বাঙালি ভোটারদের লিস্টে ইচ্ছে করে নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর।

শুভেন্দু আরও বলেন, "কমিশন চাইলে ফেব্রুয়ারি মাসে এমসিসি হবে। প্রতীক জৈনের সঙ্গে ১৬১ কোটি টাকার চুক্তি হয়েছে।" কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও রাজ্যকে দুষলেন শুভেন্দু। তাঁর কথায়, এর আগে একাধিক প্রকল্পের নাম বদল করেছে রাজ্য। আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার প্রক্রিয়া আটকানো হয়েছে।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, "৪৭ হাজার সেলফ হেল্প গ্রুপের অনেকেই শাসকদলের ঝান্ডা ধরতে চাইছিল না। তাই কেন্দ্রের তরফে এদের যে টাকা আসছে, তা আটকে দেওয়া হচ্ছে।" কেন্দ্রের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার দাবি করা হবে বলে জানান শুভেন্দু।

Take a Poll

ভোটার লিস্টে বিভাজন করা হচ্ছে বলে অভিযোগ জগন্নাথের। তিনি বলেন, "প্রয়োজন হলে বাগদা ও কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী যাবেন। ৬ এপ্রিল রামনবমীর পরের দিন দল এনিয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিডিওদের অবরুদ্ধ করা হবে। ভোটার লিস্ট নিয়েও বিভাজনের রাজনীতি করছে মমতার সরকার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+