বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়েছে তৃণমূল, পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দাবি শুভেন্দুর

বাঁকুড়ার বিজেপি নেতা তাপস বারিকের বাড়ি আগুনে ভস্মীভূত হওয়ার পিছনে শাসক তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। আজ এঅ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত ২২ জানুয়ারি রাত ২টো নাগাদ ওন্দায় বিজেপির আইটি ইন-চার্জ তাপস বারিকের মাটির বাড়িতে আগুন লাগে। শুভেন্দু আজ ঘটনাস্থলে যান। তিনি দাবি করেন, রাজ্যে বিরোধী স্বর দমনের জন্যই তৃণমূল 'গভীর ষড়যন্ত্রে' লিপ্ত।

শুভেন্দু বলেন, তাপস বারিকের ক্রমবর্ধমান সাংগঠনিক ভূমিকার কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা। কারণ, এটি তৃণমূলের উদ্বেগ বাড়াচ্ছে। তাঁর অভিযোগ, ২০২১ সালের নির্বাচন থেকে বিজেপি কর্মীদের নিয়মিত টার্গেট করা হচ্ছে। তিনি পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমালোচনা করে বলেন, ফরেন্সিক দল ৪৮ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রথম দিন কোনও তদন্ত হয়নি। তাঁর আশঙ্কা, এটিকে দুর্ঘটনার রূপে দেখিয়ে দোষীদের আড়াল করা হতে পারে।

শুভেন্দু আরও উল্লেখ করেন, তাপস বারিক আগে হুমকির সম্মুখীন হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও পুলিশ কর্তব্য পালনে ব্যর্থ এবং তৃণমূলের নির্দেশে কাজ করছে। তিনি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন, যেখানে কেন্দ্র প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের জন্য প্রায় ৪০ লক্ষ বাড়ি অনুমোদন দিলেও বহু দরিদ্র পরিবার এখনও জরাজীর্ণ বাড়িতে থাকে। জেলা নেতাদের সঙ্গে নিয়ে শুভেন্দু তাপস বারিকের পরিবারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। বিজেপি বাড়ি মেরামত, দোকান পুনরায় চালু করতে আর্থিক সহায়তা ও নিরাপত্তা দেবে। তিনি হুঁশিয়ারি দেন, পুলিশি তদন্তে অগ্রগতি না হলে আইনি পদক্ষেপ করা হবে।

শুভেন্দু অধিকারীর এই অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আগুন ভোরবেলা লেগেছিল এবং এর কারণ এখনও জানা যায়নি। কেউই জানে না আগুন কীভাবে লেগেছে, তাহলে তৃণমূলকে কেন দোষারোপ করা হচ্ছে?" তিনি আরও যোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাসনের তহবিল বন্ধ না করলে পরিবারটির একটি পাকা বাড়ি থাকতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+