মমতার দফতরের বিরুদ্ধে ১৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! আইপ্যাককেও নিশানা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের বিরুদ্ধে ১৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিশানা করলেন মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেলকে। দুর্নীতি ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরকে নিশানা করে শুভেন্দু।

তিনি বলেন, আইপ্যাককে ১৫২ কোটি টাকা পাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আইপ্যাকের সংস্থাকে বেনামে টেন্ডার দিতে ওয়েবেলকে টেন্ডার করতে দেওয়া হয়নি। দিল্লির একটি সংস্থা-সহ কয়েকটি কয়েকটি সংস্থা টেন্ডারে অংশ নেয়। কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে ওয়েবেল থেকে টেন্ডার করে ডব্লুটিএলকে দেওয়া হয়।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলায় সমান্তরাল সরকার চালাচ্ছে আইপ্যাক। সে জন্য রাজ্যের প্রতি দফতরেই দু-একজন করে রাখা হয়েছে আইপ্যাক কর্মীদের। এবার সম্প্রতি যে 'মুখ্যমন্ত্রীকে বলো' কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে নিয়োগের জন্য আইপ্যাকের প্রতি পক্ষপাত করা হয়েছে।

নতুন কর্মসূচি রূপায়ণের জন্য পরিকাঠামো তৈরিতে জন্য তথ্যপ্রযুক্তি দফতরকে নির্দেশ দেওয়া হয়। সেইমতো তথ্য প্রযুক্তি দফতর নির্দিষ্ট কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেয় বলে অভিযোগ। যাতে দিল্লির সংস্থা না পায় তার বন্দোবস্ত করে নিয়োগ করা হয় আইপ্যাক নির্ধারিত সংস্থাকে।

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেলের বিরুদ্ধে ১৫২ কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে কড়া ব্যবস্থা নিতে আর্জি জানান রাজ্যপালকে। তিনি বলেন, রাজ্যপালতে জানিয়েছি। প্রয়োজনে ইডি ও আয়কর দফতরকে দিয়ে তদন্ত করা হোক। চাইলে আদালতও কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করতে পারে।

তিনি অভিযোগ করেন, টেন্ডারে দুর্নীতিতে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্যপ্রযুক্তি দফতর। ওয়েবেল থেকে টেন্ডার কেড়ে নিয়ে ডব্লুটিএলকে দেওয়া হয়। আইএএসদের মাধ্যমে এই অনৈতিক কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে কারা কারা জড়িত সেই নাম তিনি করেননি।

শুভেন্দুর কথায়, ১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে আইপ্যাককে পাইয়ে দিতে। যে আইপ্যাক ২০২১-এর বিধানসভা নির্বাচনে মিথ্যা প্রচার করে ভোট বৈতরণী পার করেছিল, পরবর্তী নির্বাচনেও আইপ্যাককে দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে। তাই তাদের এই টাকা পাইয়ে দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ১৫২ কোটি টাকা ঘুরিয়ে তৃণমূলের পার্টি ফান্ডে গিয়েছে।

শুভেন্দু অধিকারীর কথায় জনগণের করের টাকা সরকার ঘউরিয়ে নিজেদের পার্টি ফান্ডে নিয়ে গিয়ে ভোটের কাজে লাগাতে চাইছে আইপ্যাককে দিয়ে। এসব পিসি-ভাইপোর বৈতরণী পার করার পরিকল্পনা। তাই আইপ্যাকের পছন্দের সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে। এইভাবে পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাজ্যের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+