পকেটমার সরকার! বিদ্যুতের বিল নিয়ে নিজের দলের বাইরের আন্দোলনকে সমর্থন শুভেন্দু অধিকারীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে পকেটমার সরকার বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় লাগাম ছাড়া বিদ্যুতের বিল নিয়ে তাঁর এই মন্তব্য। এর আগে সিইএসসি এলাকায় বিদ্যুতের বিল নিয়ে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টের শুরুটাই বিরোধী দলনেতা করেছেন পকেটমার সরকার হইতে সাবধান। সেই সঙ্গে তিনি লিখেছেন বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিবাদ আন্দোলনে তাঁর পূর্ণ সমর্থন রইল। প্রসঙ্গত এনিয়ে টানা আন্দোলন করে যাচ্ছে এসইউসিআই-এর শাখা সংগঠন বলে পরিচিত অ্যাবেকা।

Suvendu Adhikari

বিরোধী দলনেতা বলেছেন, ওনাদের (অ্যাবেকা) এই আন্দোলন যুক্তিসঙ্গত, এবং এই বিষয়ে আগেও তিনি বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হয়েছিলেন।

তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারের অতি চালাকি ধরা পড়ে গেছে। চুপি চুপি বিভিন্ন খাতে দর বৃদ্ধি করে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে এই সরকার। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। এই ভাবে লুকিয়ে চুরিয়ে দাম বৃদ্ধি, পকেটমারির সমান। পকেটমার সরকার আর নেই দরকার...

প্রসঙ্গত অ্যাবেকা তাদের লিফলেটে উল্লেখ করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় প্রতিমাসে ন্যূনতম বিদ্যুতের চার্জ ছিল ২৮ টাকা। যা বেড়ে হয়েছে ৭৫ টাকা। যাঁদের ক্ষেত্রে এই খরত ৪০ টাকা ছিল, তা বেড়ে হয়েছে ১০৫ টাকা। রিকানেকশনের চার্জ যেখানে ছিল ১০০ টাকা, তা বৃদ্ধি করে করা হয়েছে ৫০০ টাকা।

উল্লেখ করা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতবছরের এপ্রিলে সিইএসসি এলাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, গ্রাহকদের না জানিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুতের দাম অনেকটাই বাড়িয়েছে সিইএসসি। রাজ্য সরকারের মদতে এই বৃদ্ধি বলে অভিযোগ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+