বুলডোজারের সামনে দাঁড়াতেও রাজি শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীকে কী প্রশ্ন করলেন?

কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। পুলিশ বুলডোজার এনে দোকান ভাঙছে। এবার হকারদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। 'দখলদার' উচ্ছেদে বাধা দিতে বললেন।

প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতেও প্রস্তুত। বুধবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অভিযান শুরু হয়েছে।

Suvendu Adhikri

হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অমানবিক। এই কথাও শুভেন্দু বলেছেন। সরকারি জমি দখল করার বিরুদ্ধে বিজেপি। কিন্তু এভাবে দখলদার মুক্ত করার পক্ষেও বিজেপি নয়।

সরকারি জমি দখলের বিরুদ্ধে রাজ্য সরকার নেমেছে। এই বিষয়কে ভালোভাবেই নিয়েছিল বিজেপি। পরে দেখা যায়, সরকারি জমি উদ্ধার করা হচ্ছে না। বিশেষ কয়েকটি এলাকার সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বলেন, আমরা খবর পেলাম কাল ১২ টায় নবান্নে সমস্ত প্রতিনিধি, পদাধিকারীকে ডাকা হয়েছে। কিন্তু ঝালদা আর তাহেরপুর বাদ দিয়ে। আশা করব, আপনি যেমন বলেন দেড় কোটি লোককে চাকরি দিয়েছেন, এই হকারদেরও পাশে থাকবেন। না হলে এই হকারদের পাশে আমরা থাকব।"

যেভাবে বিভিন্ন এলাকা দখলমুক্ত করার চেষ্টা চলছে। তা শহরাঞ্চলে হারের জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ। এই কটাক্ষ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা আরও বলেন, " আমি বলব, যদি এরপর এভাবে উচ্ছেদ চলে, সেখানকার মানুষ, লোক,বিজেপি কর্মীদের বলব বাধা দিন। আমি যদি আগাম জানতে পারি, আমিও বুলডোজারের সামনে দাঁড়াব।"

শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন, " সরকারি জমি উদ্ধার কী কেবল বিধাননগর, গড়িয়াহাট, হাতিবাগানে? না কি গোটা রাজ্যে?" তিনি আরও বলেন, " আমি বলব, ভূমি রাজস্ব দফতরকে নোডাল করে নোটিশ দিয়ে ল্যান্ডস্কেপ করুন। আমরা জানতে চাই পার্কসার্কাস,মেটিয়াবুরুজে কবে হবে? গার্ডেনরিচে কবে হুকিং কাটতে যাবে?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+