নব জোয়ারের যাত্রাপথ এগোচ্ছে তিহাড়ের দিকে! CBI জিজ্ঞাসাবাদে অভিষেকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দুর

জিজ্ঞাসাবাদ দীর্ঘ সময় ধরে চলেছে। প্রশ্ন করার মতো বিষয় ছিল বলেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে ঘন্টার পর ঘন্টা ধরে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, যার জন্য জিজ্ঞাসাবাদ, সেই কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সুবিদিত। তিনি বলেন, ২০১১ সালে তিনি যুব তৃণমূলের পদে রয়েছেন। তাঁকে সরাতে না পেরে তৃণমূল যুবা তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী

তিনি অভিযোগ করেন, এই তৃণমূল যুবা ২০১৬ থেকে ২০২০ এমন কী নির্বাচনের আগে পর্যন্ত রাজ্যে যত লুটপাট হয়েছে, তার পিছনে্ রয়েছে লাল চুল কানে দুল, যুব তৃণমূল। এই যুবা তৃণমূলের নেতার নাম উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিনয় মিশ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিল এদের নেতা।

এছাড়াও আগরতলায় কর্পোরেশন নির্বাচনের সময়, আর ২০২১-এর পরবর্তী গোয়ার বিধানসভা নির্বাচনের প্রচুর টাকা খরচ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় ভাইপোর সঙ্গে কুন্তলের ছবি বারে বারে দেখা গিয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছিল তৃণমূল। সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী।

সাংবাদিক সম্মেলনে তাঁর নাম বারে বারে নেওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, তাঁর নব জোয়ারের যাত্রা পথ তিহাড়ের দিকে এগিয়ে চলেছে। সেই আতঙ্কেই তিনি এইসব কথা বলছেন বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ২০১৬ সালে কেডি সিংকে দিয়ে নারদ স্টিং অপারেশন করিয়েছিল। তারপরেও ৮২ হাজার ভোটে জিতেছিলেন। আর ২০২১-এ নিজের পিসিকে নন্দীগ্রামে পাঠিয়েছিল। সেখানেও তিনি পরাজিত হয়েছেন। এক্ষেত্রে জনগণই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।

শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই জেরা শেষে বেরিয়ে বলেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদে যেসব নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তার মধ্যে ৯০ শতাংশই ছিল পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের। এব্যাপারে বিরোধী দলনেতা বলেন, শুভেন্দু দায়িত্বে ছিল বলে, সেই সময় মুর্শিদাবাদে জয় পেয়েছিল তৃণমূল।

আর এবার শুভেন্দু দায়িত্বে নেই বলেই সাগরদিঘিতে গোহারান হেরেছে। বাকিটাও সাফ হবে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। তারপরেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটাক্ষে ভরা প্রশ্ন করেন, লাগল কেমন নয় ঘন্টা ভাইপো। শুভেন্দু অধিকারী বলেন, তাঁর ভাইকে ১০ ঘন্টা করে চারবার জেরা করা হয়েছে। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+