বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম দেখা, মোদী ও মমতার সঙ্গে কী কথা হল শুভেন্দুর

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রতি সভাতেই প্রধানমন্ত্রী মোদীর নাম নিয়ে গালভরা বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে তিনি জীবনের ধ্রুবতারা করেছেন নরেন্দ্র মোদীকে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রতি সভাতেই প্রধানমন্ত্রী মোদীর নাম নিয়ে গালভরা বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে তিনি জীবনের ধ্রুবতারা করেছেন নরেন্দ্র মোদীকে। এই অবস্থায় বিজেপিতে যোগদানের পর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম দেখা শুভেন্দুর। মোদীর সঙ্গে কথা হল, মমতা সঙ্গে কি কোনও কথা হল!

শুভেন্দুকে বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শুভেন্দুকে বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শুভেন্দুও হয়তো ভাবেননি, তাঁকে এতখানি গুরুত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন কলকাতায় ঝটিকা সফরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে পৌঁছেছেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা এবং শুভেন্দু অধিকারীও।

অবাঙালি কায়দায় হাঁটুতে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর

অবাঙালি কায়দায় হাঁটুতে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর

স্বাগত জানানোর পর প্রতি নমস্কার জানাচ্ছিলেন নরেন্দ্র মোদী। শুভেন্দুর মুখোমুখি হতেই দাঁড়িয়ে পড়েন। শুভেন্দুর কাঁধে হাত দিয়ে বলেন, আরে শুভেন্দু, তুম আচ্ছা কাম কর রহে হো। হমে সব খবর হ্যায়। এরপর শুভেন্দু হাতজোড় করে প্রতি নমস্কার করেন। সামনে ঝুঁকে অবাঙালি কায়দায় হাঁটুতে হাত দিয়ে প্রণাম করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আরও একবার সাক্ষাৎ শুভেন্দুর

প্রধানমন্ত্রীর সঙ্গে আরও একবার সাক্ষাৎ শুভেন্দুর

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আরও একবার সাক্ষাৎ হয় শুভেন্দুর। তা চক্রে মুখোমুখি হয়ে শুভেন্দুকে ফের একবার নাম ধরে ডেকে ওঠেন। বিভিন্ন টেবিলে বসেছিলেন অভ্যাগতরা। প্রধানমন্ত্রী মুখ খোলেন শুভেন্দুর সামনে গিয়ে। শুভেন্দুর নাম নিয়ে পরের টেবিলের দিকে এগিয়ে যান। তাঁর এই কথায় স্পষ্ট বাংলায় ভোটের আগে শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিতেই দেখছেন তিনি।

তৃণমূল ছাড়ার পর মমতার সঙ্গেও প্রথম দেখা শুভেন্দুর

তৃণমূল ছাড়ার পর মমতার সঙ্গেও প্রথম দেখা শুভেন্দুর

এদিন প্রধানমন্ত্রী সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের পাশাপাশি তৃণমূল ছাড়ার পর প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময়ও হল না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়েই থাকলেন শুভেন্দুর থেকে। তবে মমতাকে কুশল বিনিময় করতে দেখা গিয়েছেন মুকুলের সঙ্গে। শুভেন্দু অবশ্য মমতার উপেক্ষা সত্ত্বেও বেশ খুশিতে রয়েছেন প্রধানমন্ত্রীর সস্নেহ সম্ভাষণ পেয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+