ভোট মিটতেই কামারহাটির প্রবর্তক জুটমিলে ঝুলল তালা, কর্মহীন ২৫০০ শ্রমিক
কামারহাটি, ২৬ এপ্রিল : সোমবারই বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে কামারহাটি বিধানসভা কেন্দ্রে। তেমন কোনও ঝামেলা-অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণই হয়েছে। তবে ভোট মিটতেই অশান্তির ভাঁজ এখানকার জুট মিলের শ্রমিকদের কপালে।
ভোট মেটার পর এদিন কাজে যোগ দিতে গিয়ে কামারহাটি জুটমিলের শ্রমিকেরা দেখেন মিল বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অব নোটিশের চিঠি। ফলে এক মুহূর্তে কর্মহীন হয়ে পড়লেন প্রায় আড়াই হাজার কর্মী।

এরপরই কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এত সংখ্যক শ্রমিকের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই আশঙ্কা করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
প্রসঙ্গত এর আগে বেশ কয়েকবার এই জুটমিলটি বন্ধ হয়েছে। শ্রমিক মালিক নানা আলোচনার পরে তা খুলেওছে। গত ৫ এপ্রিল ভোটের আগে নানা আলোচনার পর খুলেছিল এই জুটমিল। তবে ভোট মিটতেই তা ফের বন্ধ করে দেওয়া হল।












Click it and Unblock the Notifications