কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অজয় দে

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অজয় দে
কলকাতা, ২৫ নভেম্বর : নদিয়ার শান্তিপুরের কংগ্রেস বিধায়ক অজয় দে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শান্তিপুর থেকে কংগ্রেসের হয়ে মোট পাঁচবার জনতার ভোটে জিতে বিধায়ক হয়েছেন অজয়বাবু। শান্তিপুর পুরসভার আঠেরোজন কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য এবং একজন জেলাপরিষদ সদস্যকে নিয়ে আজ তৃণমূলে যোগ দিলেন তিনি।

শুধু বিধায়কই নয়, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন অজয়বাবু। রবিবারই তাঁকে কংগ্রেস সহ-সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এদিনই আঁচ পাওয়া গিয়েছিল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি।

নদিয়ায় কংগ্রেসের শক্তি ক্রমশই কমে চলেছে। এর আগে নদিয়ার কৃষ্ণনগর পুরসভায় ১৪জন কংগ্রেস কাউন্সিলর দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন । তার জেরে কৃষ্ণনগর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হয়। অজয় দের হাত ধরে এবার শান্তিপুর পুরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে। ভাঙন ধরল বনগাঁ পুরসভাতেও। পাঁচজন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলের যোগ দেওয়ায় ২২ নম্বর ওয়ার্ডের বনগাঁ পুরসভাতেও একক গরিষ্ঠতা পেল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+