মমতার রাজ্যে ফের সক্রিয় মাওবাদী! তৎপরতা শুরুর আগেই 'গ্রেফতার' ৪
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে গ্রেফতার ৪ সন্দেহজনক মাওবাদী। জেলা পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। বুধবার তাঁদের আদালতে তোলা হয়।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে গ্রেফতার ৪ সন্দেহজনক মাওবাদী। জেলা পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। বুধবার তাঁদের আদালতে তোলা হয়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে মাওবাদী সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন, সঞ্জীব মজুমদার, টিপু সুলতান, সব্যসাচী গোস্বামী এবং অর্কদ্বীপ গোস্বামী। পুলিশ সূত্রের দাবি, এলাকায় চার মাওবাদীর আশ্রয় নেওয়ার খবর পান তারা। এরপরেই অভিযান চালানো হয়। কাঞ্জিমাকালি ফুটবল মাঠের পাশের জঙ্গলে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করা হয় বলে দাবি।
পুলিশের দাবি ধৃতদের কাছে থেকে বেশ কিছু মাওবাদী পুস্তিকা পাওয়া গিয়েছে।
মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে যখন আধাসামরিক বাহিনী দিয়ে ভোট হচ্ছে, সেই সময় রাজ্যে এই গ্রেফতারের ঘটনাকে সাফল্য হিসেবেই দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।
সূত্রের খবর অনুযায়ী, দিন কয়েক আগে রাজ্যে মাওবাদীদের ফের সক্রিয় হওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল একাধিক গোয়েন্দা সংস্থা।












Click it and Unblock the Notifications