কংগ্রেস ছেড়েই কী তৃণমূলে? ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সুস্মিতা দেব, জল্পনা তুঙ্গে
কংগ্রেস ছেড়েই কী তৃণমূলে? ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সুস্মিতা দেব, জল্পনা তুঙ্গে
সকালেই কংগ্রেস থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন অসমের নেত্রী সুস্মিতা দেব। তার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় পৌঁছে যান তিনি। সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করতে গেলেন প্রাক্তন সাংসদ। সঙ্গে ছিলেন েডরেক ওব্রায়েন। তারপরেই সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা চরমে উঠেছে।

অভিষেকের সঙ্গে বৈঠক সুস্মিতার
কংগ্রেস ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই কলকাতায় পৌঁছে গেলেন সুস্মিতা দেব। ডেরেক ও ব্রায়েনকে সঙ্গে নিয়ে সুস্মিতা গিয়েছেন ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সুস্মিতা দেবের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ডেরেক। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। ডেরেকের সঙ্গে সুস্মিতার অভিষেকের দফতরে আসার পর অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে তিনি কোন পথে এগোচ্ছেন। আজ অথবা কাল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন সুস্মিতা।

কংগ্রেস থেকে পদত্যাগ
সকালেই একেবারে সকলের ঘুম ভাঙিয়েই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। রাজীব ঘনিষ্ঠ সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ। সেই সুবাদেই কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বা পেয়েছিলেন তিনি। হঠাৎ করে তার এই দল ছাড়ার সিদ্ধান্ত বেশ অপ্রত্যাশিতই ছিল কংগ্রেসের কাছে। সোনিয়া গান্ধীকে পদত্যাগ পত্র পাঠিয়েই দল ছাড়ার কথা ঘোষণা করেন সুস্মিতা। সেই পদত্যাগ পত্রে দল ছাড়ার কোনও কারণ উল্লেখ করেননি তিনি। কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভানেত্রীও ছিলেন তিনি। সেই শাখার হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন তিিন।

তৃণমূলে যোগদানের জল্পনা
কংগ্রেস থেকে পদত্যাগ করার পর থেকেই সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন। পরে জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তিনি। উত্তর পূর্বের রাজ্যগুলিতে দলের বিস্তার ঘটাতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা হবে স্লোগান শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে সুস্মিতাকে সামনে রেখেই ত্রিপুরায় সংগঠন সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের রাজনীতির দীর্ঘদিনের জ্ঞানকেই সুস্মিতা কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। হঠাৎ করে সুস্মিতার দল ছাড়ায় বেশ অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন তিনি একজন দক্ষ রাজনীতিক। হঠাৎ করে কেন দল ছাড়লেন সেটা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

উত্তর-পূর্বে ছক সাজাচ্ছে তৃণমূল
বাংলা জয়ের পর এবার অন্যান্য রাজ্যে সংগঠনের বিস্তার ঘটাতে চাইছে তৃণমূল কংগ্রেস। প্রথম টার্গেটেই রয়েছে উত্তর পূর্বের দুই রাজ্য অসম এবং ত্রিপুরা। ত্রিপুরায় ইতিমধ্যেই শক্তি প্রদর্শন করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এলাহি আয়োজনে খেলা হবে দিবস পালন করা হচ্ছে ত্রিপুরায়। ইতিমধ্যেই ত্রিপুরা ঘুরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে ত্রিপুরায় রোড শো করার কথা রয়েছে অভিষেকের। এমনকী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরায় জনসভা করতে পারেন বলে সূত্রের খবর। এদিকে আবার অসমে ধাপে ধাপে এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অখিল গগৈকে দলে টানার চেষ্টা চলছে। সেটায় এখনও সফল হতে না পারলেও সুস্মিতা দেবকে দলে টানলে অসমেও সুবিধানজনক জায়গায় চলে যাবে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications