শেষ বেলাতেও উত্তেজনা, ফের আক্রান্ত সুশান্ত ঘোষ, বাঘমুণ্ডিতে বুথে ঢুকে জয় শ্রীরাম স্লোগান, কেশিয়াড়িতে বাহিনীর
শেষ বেলাতেও উত্তেজনা, ফের আক্রান্ত সুশান্ত ঘোষ, বাঘমুণ্ডিতে বুথে ঢুকে জয় শ্রীরাম স্লোগান, কেশিয়াড়িতে বাহিনীর
শেষবেলাতেও উত্তেজনা প্রথম দফার ভোটে। শালবনিতে ফের আক্রান্ত হয়েছেন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার আক্রান্ত হলেন তিনি। এদিকে আবার বাঘমুণ্ডিেত বুথের ভেতরে ঢুকে জয়শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ। আবার কেশিয়াড়িতে অকারণে কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।

ফের আক্রান্ত সুশান্ত ঘোষ
ভোট শেষ হতে আর হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি।তার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলা। ফের আক্রান্ত হয়েছেন শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। শালবনির আঁধারনয়ন স্কুলে দলীয় এজেন্টকে ফেরাতে গিয়ে আক্রান্ত হন তিনি। তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর আগে সকালেও শালবনিতে তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। এমনকী সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়েছিল। ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সুশান্ত ঘোষ অভিযোগ করেেছন বঙ্গে গণতন্ত্রের শ্মশান যাত্রা হয়ে গিয়েছে।সেকারণেই এই ঘটনা ঘটছে।

বাঘমুণ্ডিতে উত্তেজনা
এদিকে সকাল থেকে বাঘমুণ্ডিতে শান্তিপূর্ণ ভোটদান হলেও শেষ বেলায় উত্তেজনা শুরু হয়। হঠৎই বুথে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে তাঁদের বুথের বাইরে বের করে দেয়। মানুষকে ভয় দেখাতেই বিজেপি এই কৌশল নিয়েছিল বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

কেশিয়াড়িতে লাঠিচার্জ
এদিকে কেশিয়াড়িতে গ্রামে ঢুকে কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে বলে অভিযোগ। তাঁরা অভিযোগ করেছেন কোনও রকম প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি ঢুকে লাঠিচার্জ করতে শুরু করে। মহিলাদের উপরেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ভোটারদের আতঙ্কিত করতেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামে উত্তেজনা
এদিকে প্রথম দফা ভোটের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। পুলিশের সামনেই বোমাবাজি করার অভিযোগ। এক মহিলা আহত হয়েছেন বোমের আঘাত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। িবজেপি ভয় দেখাতে বোমাবাজি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications