কাঙ্খিত উন্নয়ন হয়নি, তৃণমূলের ওয়ার্ডে দাঁড়িয়েই নতুন করে ভোট প্রতিশ্রুতি দলীয় প্রার্থীর
১০৮ নং ওয়ার্ডের নতুন প্রার্থী হলেন সুশান্ত ঘোষ
আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। পুরভোটের প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। দলীয় প্রার্থীর সমর্থনে মাঠে নামতে দেখা গিয়েছে নেতাদেরও। প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূলও। এবার ১০৮ নং ওয়ার্ডের নতুন প্রার্থী হলেন সুশান্ত ঘোষ। হাতে চকোলেট নিয়ে প্রচার সারলেন আজ।

১০৮ নং ওয়ার্ডের সমস্ত মহিলাকেই তৃণমূলের প্রতীক আঁকা শাড়ি পড়ে দেখা গিয়েছে। আজ, বৃহস্পতিবার এই ওয়ার্ডে প্রচার সারলেন সুশান্ত ঘোষ। প্রচারে এসে তিনি বলেন, '’১০৮ নং ওয়ার্ডের পরিবর্তন হয়েছে। মানুষের যা যা পাওয়া দরকার তারা তা পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কাজ করার জন্য পাঠিয়েছেন। আমি কাজ করতে ভালবাসি। চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আমার বিশ্বাস সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের উন্নয়ন হবে। যা যা প্রাপ্য সব পাবেন এখানকার মানুষ।'’
তিনি আরও বলেন, ’’আমি ১২ বছর আগে ১০৭ নং ওয়ার্ডে কাজ করতে গেছি সেখানকার অবস্থাও একই রকম ছিল। এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এই ১০৮ নং ওয়ার্ডেরও পরিবর্তন হবে। এই ওয়ার্ডের মানুষ সরকারের ও পৌরসভা স্তরের যা প্রাপ্য তারা তাই পাবে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এমন কিছু ওয়ার্ডকে এখানে জুড়ে দেওয়া হয়েছে যার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে’’।
এপ্রসঙ্গে তৃণমূল নেতা বলেন,’’১০৮ নং ওয়ার্ড থেকে চৌভাগা পর্যন্ত বলাকা যুক্ত করা হয়েছে। যদিও তা মানা যায় কিন্তু দেড় থেকে দু'কিলোমিটার বামতলা , আবার মাঝে পঞ্চায়েত এলাকা জুড়ে দেওয়া হয়েছে। যা একটু অসুবিধার। তিনি অন্যান্য দলের উদ্দেশ্যে বলেন, ভোটের ময়দানে আসুন দেখা যাবে। মানুষ যাকে নির্বাচন করবেন সেই জয়ী হবে’’।












Click it and Unblock the Notifications