ভোটের ফলাফলের পর তৃণমূলকে সমর্থনের সম্ভাবনায় জল ঢাললেন সূর্যকান্ত, সাফ জানালেন বামেরা কী চায়
ভোটের ফলাফলের পর তৃণমূলকে সমর্থনের সম্ভাবনায় জল ঢাললেন সূর্যকান্ত, সাফ জানালেন বামেরা কী চায়
ভোট পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে অধীর চৌধুরী তৃণমূলকে সমর্থনের বার্তা দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। এদিন কংগ্রেসের তরফে সাফ বিবৃতিতে জানানো হয়, খবরটি ভুয়ো। এমন কোনও সম্ভবানার পথে যে কংগ্রেস নেই তা স্পষ্ট করা হয়। এদিকে, বামেদের তরফে আজ সূর্যকান্ত মিশ্র এই 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট করলেন নিজেদের অবস্থান।

'বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ'
সূর্যকান্ত মিশ্র এদিন সাফ জানান, তাঁরা অতীতেও বহুবার দাবি করেছেন যে, ভোট পরবর্তী সময়ে যদি তৃণমূল বা বিজেপি কেউই সংখ্যাঘরিষ্ঠতা না পায় , তবে ওই দুই দল মিলেই সরকার গড়তে পারে। সূর্যকান্ত মিশ্রর মতে,'বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ'।

বামেরা কোন স্টান্স নেবে?
যদি এমন পরিস্থিতি ভোটের পর তৈরি হয়, যেখানে বিজেপি বা তৃণমূল দুই দলই সংখ্য়াগরিষ্ঠতা না পায়, তাহলে দুপক্ষের থেকেই দূরত্ব বজায় রাখবে বামেরা। সূর্যকান্তের খোঁচা 'তৃণমূলের জন্মলগ্নে বিজেপি ও আরএসএস-র অবদানের কথা সবাই জানেন।' সূর্যকান্ত মিশ্রের মতে বিজেপি ও তৃণমূল একজোট হলে তাদের কোনও মতেই ৫০ শতাংশ জিততে দেওয়া যাবে না। 'কারণ বিজেপি পরিচালিত হয় নাগপুর থেকে' বলে মন্তব্য করেন সূর্যকান্ত।

অধীরের বক্তব্য কী ছিল?
'এমনও হতে পারে, সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হল। বা সংযুক্ত মোর্চার কাছে আবেদন করল'। একথা বুধবার প্রেসক্লাবে বলেছিলেন অধীর চৌধুরী। তবে তাঁর সেই দাবি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়।

সূর্যকান্ত বুঝিয়ে দিলেন অবস্থান
এদিকে, সংযুক্ত মোর্চার তরফে অধীর চৌধুরীর বক্তব্য যে বামেরা সমর্থন করেনা, তা কার্যত স্পষ্ট করে দিলেন সূর্যকান্ত মিশ্র। বুঝিয়ে দিলেন যে বামেদের লড়াই মূলত বিজেপি ও তৃণমূল দুইয়ের বিরুদ্ধে। এদিন কার্যত অধীর চৌধুরীর মন্তব্যে সায় দেননি সূর্যকান্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications