কেন মুসলিমদের নাগরিকত্ব নয়? প্রশ্ন তুলে সূর্যের ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার
এনআরসি নিয়ে বিজেপিকে একহাত নিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর হুঁশিয়ারি, নাগরিকপঞ্জি তৈরি করতে গিয়ে যদি ডিটেনশন ক্যাম্প করা হয় রাজ্যে, তবে তা ভেঙে গুঁড়িয়ে দেবে বাংলার মানুষ।
এনআরসি নিয়ে বিজেপিকে একহাত নিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর হুঁশিয়ারি, নাগরিকপঞ্জি তৈরি করতে গিয়ে যদি ডিটেনশন ক্যাম্প করা হয় রাজ্যে, তবে তা ভেঙে গুঁড়িয়ে দেবে বাংলার মানুষ। আর এই কাজে নেতৃ্ত্ব দেবে সিপিএমই। হাওড়ার এক সভা থেকে বিজেপিকে নিশানা করে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন সূর্যকান্ত।

সূর্যকান্ত এদিন তোপ দাগেন, অসমে নাগরিকপঞ্জি তৈরি করতে গিয়ে সবথেকে বেশি পাদ পড়েছেন হিন্দুরাই। নাগরিক তালিকা বাদ পড়াদের ভবিষ্যৎ এখন অন্ধকার। তাঁরা কোথায় যাবেন, কী করবেন, তা অনিশ্চিত। বাংলাদেশ যদি তাঁদের আশ্রয় না দেয়, ঘোর বিপাকে পড়বেন তাঁরা। এই অবস্থায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হলে, তা ভেঙে দেওয়া হবে।
সূর্যকান্ত আরও বলেন, কাঁটাতারের ওপারে পাঠানো যাবে না কাউকেই। সেই চেষ্টা হলে সিপিএম আন্দোলনের ঝড় তুলে দেবে। এদিন এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে গ্রেফতারের দাবি তোলেন তিনি। কী কারণে ২০০৪ সাল পর্যন্ত আসা মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে সূ্র্যকান্তের প্রশ্ন, কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না? ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়ার ভাবনা, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই কাজ সংবিধান বিরোধী। তিনি এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইলেকটর্স ভেরিফিকেশন প্রসেসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।












Click it and Unblock the Notifications