বড় দেশদ্রোহী মোদী! তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াদের ধেড়ে ইদুর বলে কটাক্ষ সূর্যের

নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত নয়। গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদীই। বললেন সূর্যকান্ত মিশ্র।

নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত নয়। গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদীই। শনিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের ধেড়ে ইদুর বলেও কটাক্ষ করেন।

বড় দেশদ্রোহী মোদী! তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াদের ধেড়ে ইদুর বলে কটাক্ষ সূর্যের

সূর্যকান্তবাবুর গলায় এদিন আত্মসমালোচনার সুরও শোনা গেল। তিনি বলেন, গরিব মানুষ, বেকার যুবক, কৃষক যারা তাদের উপর অভিমান করে রয়েছেন। দলের কর্মীদের কাছে তিনি বলেন, আপনারা মাথা নিচু করে তাঁদের কাছে যান। তাঁদের কথা শুনুন। এদিন ওই জনসভায় ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাস, প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ-সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+