কংগ্রেসের জোট কোনও দিন ছিল না, ভবিষ্যতে হবেও না! প্রতিক্রিয়া সূর্যকান্তর

সিপিএম কংগ্রেসের জোট কোনও দিন ছিল না, ভবিষ্যতে হবেও না। এমনটাই মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিপিএম কংগ্রেসের জোট কোনও দিন ছিল না, ভবিষ্যতে হবেও না। এমনটাই মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শ্রীরামপুর রবীন্দ্রভবনে দলের এেক কর্মীসভায় গিয়েছিলেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেন, ২০১৬ সালে দুপক্ষের আসন বোঝাপড়া হয়েছিল।

কংগ্রেসের জোট কোনও দিন ছিল না, ভবিষ্যতে হবেও না! প্রতিক্রিয়া সূর্যকান্তর

রাজ্যে সিপিএম কংগ্রেসের জোট নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন সূর্যকান্ত মিশ্র। দিনদুয়েক আগেই তিনি বলেছিলেন কোনওদিন তারা কংগ্রেসের সঙ্গে জোটে যাননি। আসন ভাগাভাগি হয়েছিল। এপ্রসঙ্গে তিনি বলেন, ২০১৪-র লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেস চারটি এবং সিপিএম দুটি আসনে জিতেছিল। ওই ছটি আসনে দুপক্ষের কেউ একে অপরের বিরুদ্ধে লড়াই করবে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জোট প্রসঙ্গে ইতিমধ্যেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মত পর্দার আড়ালে জোট করলে হবে না। জনসমক্ষে জোট
করতে হবে।

এদিন বিজেপি ও আরএসএসকে আক্রমণ করে সূর্যকান্ত মিশ্র বলেন, মানুষের জ্বলন্ত সমস্যা ধামা চাপা দিতে সাম্প্রদায়িক মেরুকরণের পাশাপাশি উগ্র জাতীয়তাবাদী স্লোগানের পথ বেছে নিয়েছে। এপ্রসঙ্গে তিনি বিজেপির ভোট প্রচারে সার্জিক্যাল স্ট্রাইকের ছবি ব্যবহারের কথা উল্লেখ করেন। সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গি মারা যাওয়ার প্রসঙ্গে বিজেপির দাবি উড়িয়ে দেন সূর্যকান্ত মিশ্র। সূত্রের খবর অনুযায়ী, কটাক্ষ করে তিনি বলেন, সেখানে একটি কাকও মারা য়ায়নি। একইসঙ্গে তিনি বলেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+