নারায়ণগড়ে সূর্যকান্তকে ঘিরে বিক্ষোভ, পিছনে তৃণমূল, অভিযোগ সিপিএমের
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর : নারায়ণগড়ের সিপিএম প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে ঘিরে ভোটারদের একাংশের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে স্থানীয় আদর্শ বিদ্যালয়ে।
[রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটের Live Update]
সেখানে দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ পেয়ে সেই বুথে যান সূর্যবাবু। প্রার্থী হিসাবে সচিত্র পরিচয়পত্র নিয়েই পরিস্থিতি সামাল দিতে যান তিনি।

অভিযোগ, সেই সময় লাইনে দাঁড়ানো একদল ভোটার সূর্যকান্তকে ঘিরে বিক্ষোভ দেখান। গত পাঁচবছর এলাকায় দেখা যায়নি তাঁকে। এই অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। এছাড়া তিনি আসায় কেন কিছুক্ষণ ভোট বন্ধ রাখা হয়েছে সেই অভিযোগও তোলেন বিক্ষুব্ধরা।
পাল্টা সিপিএম কর্মীদের অভিযোগ, লাইনে দাঁড়ানো সকলেই তৃণমূল কংগ্রেসের ভোটার। ইচ্ছে করে গন্ডগোল পাকাতেই সূর্যবাবুকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। জানা গিয়েছে, নারায়ণগড়ের খাকুড়দা সহ একাধিক জায়গায় সূর্যবাবুকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। সবক্ষেত্রেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।












Click it and Unblock the Notifications