সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ, প্রসঙ্গ এড়ালেন সূর্যকান্ত মিশ্র

কলকাতা, ৩১ অগাস্ট : সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘ ১০ বছর পরে রায়দান করল সুপ্রিমকোর্ট। আজকের দায়ে আদালত জানিয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা অবৈধ ছিল। আদালত আজ স্পষ্ট ভাষায় এই অধিগ্রহণকে 'জনস্বার্থ বিরোধী' বলে আখ্যা দিয়েছে। [সিঙ্গুরের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন]

এই রায়ের খবর সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাদের মতামত জানিয়েছেন। বামফ্রন্টের পক্ষ থেকে সূর্যকান্ত মিশ্র এদিন সাংবাদিক বৈঠক করে এদিনের রায়কে স্বাগত জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, " আমরা সিঙ্গুর প্রসঙ্গে আগেই বলেছিলাম সরকার বিপুল ক্ষমতা নিয়ে ক্ষমতায় এসেছে তারা চাইলেই কৃষকদের জমি ফেরত দিতে পারে তাতে আমাদের কোনও অসুবিধা নেই"।[সিঙ্গুরে হারানো জমি ফিরে পেয়ে উৎসবে সামিল সাধারণ মানুষ]

সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ, প্রসঙ্গ এড়ালেন সূর্যকান্ত মিশ্র

এরপর সাংবাদিকরা সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ছিল এবিষয়ে প্রশ্ন করলে সূর্যকান্ত মিশ্র সেই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে যান। তবে সূর্য্যবাবু জানান, "এই মামলায় যে দুজন বিচারপতি রায়দান করেছেন তাদের মধ্যেই জমি অধিগ্রহণ নিয়ে মতপার্থক্য রয়েছে। কিন্তু কৃষকদের জমি ফেরতের বিষয়ে তাঁরা একমত ছিলেন।" [সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, ১২ সপ্তাহে ফেরত দিতে হবে জমি, নির্দেশ সুপ্রিম কোর্টর]

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রায়কে ঐতিহাসিক রায় বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি এদিন তিনি জমি অধিগ্রহণ প্রসঙ্গে বামেদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, "ওটা বামেদের ঐতিহাসিক আত্মহত্যা ছিল"। [সিঙ্গুর ইস্যুর টাইমলাইন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+