অশরীরী-আত্মার হাত কি এই অদ্ভুতুড়ে কাণ্ডে! রাত নামলেই আতঙ্কের গ্রাসে গ্রাম
গ্রাম জুড়ে অদ্ভুতুড়ে-কাণ্ড। রাস্তায় ছড়িয়ে-ছটিয়ে রয়েছে রক্তের দাগ। কোথাও আবার চাপ-চাপ রক্ত। যেখানে-সেখানে পড়ে রয়েছে মাথায় চুল। কোনও খুনোখুনিও হয়নি, হয়নি মারদাঙ্গাও, তাহলে কোথা থেকে এল রক্ত!
গ্রাম জুড়ে অদ্ভুতুড়ে-কাণ্ড। রাস্তায় ছড়িয়ে-ছটিয়ে রয়েছে রক্তের দাগ। কোথাও আবার চাপ-চাপ রক্ত। যেখানে-সেখানে পড়ে রয়েছে মাথায় চুল। কোনও খুনোখুনিও হয়নি, হয়নি মারদাঙ্গাও, তাহলে কোথা থেকে এল রক্ত! কেনই বা পড়ে মাথায় চুল! কিছুই বুঝে উঠতে পারছেন না গ্রামের মানুষজন। তাহলে কি কোনও পশুর হানা! নাকি কারও অশরীরী আত্মা এসব কাণ্ড ঘটাচ্ছে!বীরভূমের সিউড়ির দমদমা গ্রামে বিরাজ করছে আতঙ্ক। রবিবার সকালে প্রথম দেখা যায় রক্ত ও মাথার চুল পড়ে থাকতে।

তারপরই স্থানীয়রা পুলিশ কুকুর আনার দাবি জানান। পুলিশ এলেও সাধারণের সেই দাবি মানেননি তাঁরা। পুলিশ তদন্ত করছে, তল্লাশি চালাচ্ছে। তবে গ্রামে এর আগে এমন কোনও ঘটনা ঘটেনি।
গ্রামের একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত, মাথার চুল, ফুলের মালা, ভাঙা দাঁতের অংশও উদ্ধার হয়েছে। বাড়ির বাঁশের বেড়াতেও লেগে রয়েছে রক্ত। রক্তের ছাপের সঙ্গ লেগে রয়েছে চুল। এসব দেখেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ তল্লাশি চালিয়ে দেখছে, কী কারণে এই ঘটনা।
স্থানীয়দের দাবি মেনে পুলিশ কুকুর না আনালেও, ফরেনসিক পরীক্ষায় ব্যবস্থা করছেয নমুনা সংগ্রহ করে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই জানা যাবে ওই রক্ত ও মাথায় চুল কীসের। কেউ ভয় দেখানোর জন্য এ কাণ্ড করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications