Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২, কী বলছেন তৃণমূল প্রাথী ছেলে হৃদয় ঘোষ

বীরভূমের পারুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করল সিউড়ি জেলা আদালত। তারা হলেন সুব্রত রায় এবং ভগীরথ ঘোষ। ঘটনায় ছয়জনকে খালাস করে দিয়েছেন বিচারক। শুক্রবার এই মামলার সাজা ঘোষণা

বীরভূমের পারুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করল সিউড়ি জেলা আদালত। তারা হলেন সুব্রত রায় এবং ভগীরথ ঘোষ। ঘটনায় ছয়জনকে খালাস করে দিয়েছেন বিচারক। শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।

সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২, কী বলছেন তৃণমূল প্রাথী ছেলে হৃদয় ঘোষ

২০১৩-র ২১ জুলাই খুন হয়ে যান বীরভূমের পারুইয়ের বাঁধ নবগ্রামের বাসিন্দা সাগর ঘোষ। সেই সময়কার বিক্ষুব্ধ তৃণমূল নেতা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোয় হৃদয় ঘোষের বাড়িতে হামলা হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। সেই সময় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন হৃদয় ঘোষ। পরে তিনি বিজেপি হয়ে ফের তৃণমূলে চলে যান। এবারের পঞ্চায়েত নির্বাচনে হৃদয় ঘোষকে তৃণমূলের তরফে প্রার্থীও করা হয়েছে।

শ্বশুরের মৃত্যুর তদন্ত চেয়ে হৃদয় ঘোষের স্ত্রী শিবানী ঘোষ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার প্রথম নামটি ছিল বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।

বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সেই মামলায় সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করেছে সিউড়ি আদালত। বাকি ছয়জনকে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক। এই মামলা চলাকালীন তিন বিচারক বদলি হয়েছেন। যিনি বৃহস্পতিবার রায় দিয়েছেন তিনি এই মামলার চতুর্থ বিচারক।

এদিন রায় জানার পরে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করেছেন হৃদয় ঘোষ। সেই সময় স্থানীয় থানা ঠিকভাবে তদন্ত করেনি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+