মমতা-শোভন ছাড়া বাকি কেন্দ্রে প্রার্থী কে! পুর-নির্বাচনেও স্ট্র্যাটেজি কী ? আলোচনা সারবেন মমতা
একুশের ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে আগামিকাল শনিবার কালীঘাটে জয়ী জন প্রতিনিধি দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জয়ী প্রতিনিধিরাই নয়, সমস্ত জেলার দলের পদাধিকারীরাও উপস্থিত থাকবেন। ভোটের ফলাফল প্রক
একুশের ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে আগামিকাল শনিবার কালীঘাটে জয়ী জন প্রতিনিধি দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জয়ী প্রতিনিধিরাই নয়, সমস্ত জেলার দলের পদাধিকারীরাও উপস্থিত থাকবেন। ভোটের ফলাফল প্রকাশের পর এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। একদিকে জয়ী জনপ্রতিনিধিদের কী বার্তা দেবেন মমতা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
পাশাপাশি দলের সাংগঠনিক ক্ষেত্রেও একাধিক রদবদল তৃণমূল সুপ্রিমো করতে পারেন বলে খবর। দলের একাধিক মুখ যেমন গুরু দায়িত্ব নিতে পারেন আবার বেশ কয়েকজনের নাম তালিকা থেকেও বাদ যেতে পারেন। এমনটাই সূত্রের খবর।

এক ব্যক্তি এক পদ
এবার প্রথম থেকেই সতর্ক হয়ে পা ফেলতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। একুশের ভোট নিজের দলের একাধিক নেতার আচরণ দেখে শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাইএবার আর এক ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হবে না। এক ব্যক্তিকে একটি পদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেটা নিয়েইএই বৈঠকে আলোচনা হবে। একুশের ভোটে কয়েকটি জেলার জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। তারমধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। যে জেলা গুলিতে তৃণমূল কংগ্রেস এবার ভাল ফল করেছে সেগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ছয় কেন্দ্র উপ নির্বাচন
সামনে ফের নির্বাচণ। যেখানে ফের একবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর তাঁর পুরানো কেন্দ্র থেকে লড়াই করবেণ তিনি। পাশাপাশি খড়দহ থেকে লড়বেন শোভণদেব চট্টোপাধ্যায়। এছাড়াও বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়াতে তাঁদের কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ফলে স্থগিত রয়েছে ভোট। সেখানেও তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এদিনের বৈঠকে এই বাকি চার কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

কলকাতা সহ একাধিক পুরসভায় ভোট
সূত্রের খবর, বিভিন্ন জেলার পুর প্রশাসকরাও এই বৈঠকে অংশ নেবেন। তৃণমূলের সাংগঠনিক বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতেই, পুর-প্রশাসকদের বৈঠকে ডাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন বাকি। করোনার কারণে পুজোর আগে পুর-নির্বাচন হওয়ার সম্ভাবনা যদিও কম। তবে এখন থেকেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। সেই মতো পুর প্রশাসকদের বকেয়া কাজগুলি দ্রুত সেরে ফেলার নির্দেশ তৃণমূলনেত্রী দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও এখন থেকেই পুর নির্বাচনের ঘুঁটি সাজাতে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হতে পারে বলে খবর।

ওয়ার্ডে লিড দিলে কোটি টাকা পুরস্কারের টোপ
শেষ লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। সেই সব ওয়ার্ডে দলকে লিড দিতে পারলেই এক কোটি টাকা ইনাম! সঙ্গে মিলবে পুরভোটের টিকিট। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটের আগে কলকাতা পৌরসভার নিজেদের দলের কোর্ডিনেটর নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। সেখানেই এহেন টোপ দেওয়া হয়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।

বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোর
যার সুসংগঠিত পরিকল্পনায় তৃণমূল কংগ্রেসের এই বাংলা জয় সেই প্রশান্ত কিশোরও আগামিকালের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে অভিষেক বিশেষ পদ পেতে পারেন বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই তৃণমূল কংগ্রেস # পাশে আছি অভিষেক প্রচার শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে চলছে জননেতা অভিষেকের প্রচার।












Click it and Unblock the Notifications