কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?

মালদহের কালিয়াচকের ঘটনায় বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান যে, বিকেল থেকে শুরু হওয়া বিক্ষোভের কারণে সাতজন বিচারক দীর্ঘ সময় ধরে ঘেরাও হয়ে ছিলেন। রাতের দিকে তাঁদের উদ্ধার করা হলেও ফেরার পথে তাঁদের গাড়ির উপর আবার হামলার অভিযোগ উঠে আসে। এই ঘটনাটিকে তিনি 'গুরুতর' বলে উল্লেখ করেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আদালতের পর্যবেক্ষণ, এত বড় ঘটনার ঘটে যাওয়ার পরেও জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাই কোর্টের প্রধান বিচারপতিকে নিজেই রাজ্য প্রশাসনের এতে যোগাযোগ করতে হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়ে দেয় যে, এটি প্রশাসনিক ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ।

"রাজনীতি যেন না ঢোকে"

শুনানির সময় প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন যে, এই ঘটনাটিতে কোনওরকম রাজনৈতিক রং না লাগানোই উচিত। বিষয়টি সম্পূর্ণ আইন-শৃঙ্খলার এবং বিচারব্যবস্থার নিরাপত্তার সাথে যুক্ত।

বিচারকদের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন যে, বিচারকদের কাজ নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করতে হবে। শুধুমাত্র কর্মক্ষেত্র নয়, তাঁদের বাসস্থানেও পর্যাপ্ত ভাবে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

নির্বাচন কমিশনের ওপর ভরসা

আদালত জানিয়েছে যে, গোটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশনের ওপরই ভরসা রাখা হচ্ছে। কমিশনকে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী চেয়ে সংবেদনশীল এলাকাগুলিতে মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে।

কড়া মন্তব্য ও শোকজ

ঘটনাটির প্রেক্ষিতে মুখ্যসচিব, ডিজিপি, জেলাশাসক এবং পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের জবাব দিতে হবে যে, সময়মতো কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রধান বিচারপতি ও মন্তব্য করেন যে, ঘটনাটি শুধুমাত্র বিচারকদের ভয় দেখানোর চেষ্টাই নয়, বরং আদালতকেও চ্যালেঞ্জ করার সমান। এই রকম একটি কাজকে ফৌজদারি অবমাননার আওতায় আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আদালত।

আদালত আরও জানিয়েছে যে, ঘটনার তদন্ত সিবিআই অথবা এনআইএ-এর মতো স্বাধীন সংস্থাকে দিয়ে করানো উচিত। আর সরাসরি আদালতে সেই রিপোর্ট জমা দিতে হবে।

সমস্তটা মিলিয়ে, কালিয়াচকের ঘটনায় আইনশৃঙ্খলা এবং বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+